MS Dhoni: মঙ্গলবার ৪৫ বছর পূর্ণ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৯৮১ সালের ৭ জুলাই তাঁর জন্ম হয়। এই উইকেটকিপার-ব্যাটার ভারতীয় দল এবং আইপিএল-এ (IPL) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) অনেক সাফল্য এনে দিয়েছেন। এই কারণে তিনি অনুরাগীদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।

DID YOU
KNOW
?
ধোনির অবসরের জল্পনা
এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে কোনও ম্যাচেই খেলতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ফলে তাঁর অবসরের জল্পনা শুরু হয়েছে।

MS Dhoni’s 45th Birthday: মহেন্দ্র সিং ধোনির ৪৫-তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করলেন তাঁর অনুরাগীরা। হায়দরাবাদে (Hyderabad) ধোনির এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই ধোনি ফ্যান ক্লাবের নাম তেলুগু এমএসডিয়ানস (Telugu MSDians)। এই ফ্যান ক্লাবের সদস্যরা চিরঞ্জীবী আই অ্যান্ড ব্লাড ব্যাঙ্কে (Chiranjeevi Eye and Blood Bank) রক্তদান শিবির আয়োজন করেছেন। অন্তত ৫০০ জন রক্তদান করবেন বলে আশা করছে ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই অনুযায়ী ব্যবস্থা রাখা হয়েছে। ধোনির জন্মদিন তাঁর অনুরাগীদের কাছে বিশেষ এক দিন। এই কারণে সবাই এই দিনে রক্তদান করতে এগিয়ে আসবেন বলে আশা করছেন ফ্যান ক্লাবের সদস্যরা। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ সবাইকে রক্তদান করার বিষয়ে উৎসাহ দিচ্ছে। কারণ, মানুষের জরুরি প্রয়োজনে রক্ত দরকার হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ধোনির জন্মদিনে বিশেষ আয়োজন

তেলুগু এমএসডিয়ানসের প্রতিষ্ঠাতা এক তথ্য-প্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্তা প্রবীণ বালুসু। তিনি এই উদ্যোগ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা প্রতি বছর ধোনির জন্মদিনে কোনও অনাথ আশ্রমে গিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করি। এ বছর ধোনির ৪৫-তম জন্মদিন। আমি এ বছর বিশেষ কিছু করতে চেয়েছিলাম। চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জীবী (Chiranjeevi) স্যার এবং তাঁর ছেলে রাম চরণ (Ram Charan) স্যার অনেক সমাজসেবামূলক কাজকর্ম করেন। তাঁরা সবার কাছেই অনুপ্রেরণা। এই কারণে আমি ওঁদের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবির আয়োজনের প্রস্তাব দিই। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই প্রস্তাবে রাজি হয়েছেন।’

পাকিস্তানের বিরুদ্ধে ধোনির ইনিংস দেখে অনুরাগী প্রবীণ

প্রবীণ জানিয়েছেন, ‘বিশাখাপত্তনমে (Visakhapatnam) পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ধোনির ১৪৮ রানের ইনিংস দেখে আমি ওঁর অনুরাগী হয়ে পড়ি। আমি সঙ্গে সঙ্গে ওঁকে ভালোবেসে ফেলি। উনি যেভাবে দলকে নেতৃত্ব দেন এবং আমার বাবা-মা আমাকে যেভাবে বড় করে তুলেছেন, এই দুই বিষয় মিলিয়ে আমি সহজেই ওঁর অনুরাগী হয়ে গিয়েছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।