Mumbai Indians: টানা হারে জেরবার মুম্বাই, এবার চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার?

Published : Apr 28, 2026, 06:25 PM IST
Mumbai Indians: টানা হারে জেরবার মুম্বাই, এবার চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার?

সংক্ষিপ্ত

Mumbai Indians: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে কাঁধ ও ঘাড়ে চোট পান মিচেল স্যান্টনার। এরপর কনকাশন সাবস্টিটিউট হিসেবে তাঁর জায়গায় শার্দূল ঠাকুর ব্যাট করতে নামেন।

Mumbai Indians: আইপিএলে এমনিতেই পরপর হারে জেরবার মুম্বাই ইন্ডিয়ান্স, তার উপর এবার আরও বড় ধাক্কা। চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার মিচেল স্যান্টনার। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে কার্তিক শর্মার ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান তিনি। স্যান্টনারের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজকে দলে নিয়েছে মুম্বাই। তাঁকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে সই করানো হয়েছে।

চেন্নাইয়ের বিরুদ্ধে সেই একই কাঁধে আবার চোট?

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে যান স্যান্টনার। এতে তাঁর কাঁধ ও ঘাড়ে চোট লাগে। এরপর কনকাশন সাবস্টিটিউট হিসেবে শার্দূল ঠাকুর তাঁর জায়গায় ব্যাট করতে নামেন। এর আগেও এপ্রিলের শুরুতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে স্যান্টনারের কাঁধে চোট লেগেছিল। তিনি সুস্থ হয়ে ফিরলেও চেন্নাইয়ের বিরুদ্ধে সেই একই কাঁধে আবার চোট পাওয়াটা তাঁর জন্য কাল হলো। 

স্যান্টনারের বদলি হিসেবে আসা কেশব মহারাজ ২০২৪ সালের মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই মহারাজকে মুম্বাই দলে নিয়েছে বলে মনে করা হচ্ছে।

দলের বোলিং এবং ব্যাটিংয়ের ভারসাম্য নষ্ট?

এই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত একেবারেই ভালো ফর্মে নেই এবং পয়েন্ট টেবিলে তারা এখন নয় নম্বরে। চেন্নাইয়ের বিরুদ্ধে গত ম্যাচে ২০৮ রান তাড়া করতে নেমে ১০৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দল। স্যান্টনারের অনুপস্থিতি দলের বোলিং এবং ব্যাটিংয়ের ভারসাম্য নষ্ট করতে পারে বলে অনেকেই চিন্তায় রয়েছেন। মরশুমের খারাপ পারফরম্যান্স থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা মুম্বইয়ের পরের ম্যাচ শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Virat Kohli: 'স্বপ্ন দেখলে সৎ ও দায়বদ্ধ থাকতে হবে,' স্কুলপড়ুয়াদের বার্তা বিরাটের
Manu Bhaker-Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুকে প্রশ্ন, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা