Virat Kohli: 'স্বপ্ন দেখলে সৎ ও দায়বদ্ধ থাকতে হবে,' স্কুলপড়ুয়াদের বার্তা বিরাটের

Published : Apr 28, 2026, 05:01 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli Childhood Coach: আইপিএল-এর (IPL 2026) মাঝেই ছোটবেলার কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma) অ্যাকাডেমির নতুন শাখা উদ্বোধনে হাজির হলেন বিরাট কোহলি। তিনি যেভাবে ব্যাটিং করেন, ঠিক সেভাবেই সুন্দর কথাও বলেন। অ্যাকাডেমির অনুষ্ঠানে স্কুলপড়ুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন এই কিংবদন্তি।

DID YOU KNOW ?
বিরাটের অসামান্য ব্যাটিং
এবারের আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন বিরাট কোহলি। তাঁর দল লিগ টেবলে দ্বিতীয় স্থানে।

Rajkumar Sharma Cricket Academy: 'তোমরা যে স্বপ্ন দেখছো, সে বিষয়ে সৎ থাকতে হবে। তোমরা কী করতে চাইছো, সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। তোমরা যে স্বপ্ন দেখছো, সে বিষয়ে দায়বদ্ধ থাকতে হবে। শুধু তোমরাই জানবে তোমরা ১০০ শতাংশ সৎ আছো কি না।' ছোটবেলার কোচ রাজকুমার শর্মার অ্যাকাডেমির নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে স্কুলপড়ুয়াদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি আরও বলেন, ‘আমি জীবনের শুরুতেই খেলা বেছে নিয়েছিলাম। আমি সে বিষয়ে সৎ ছিলাম। আমি ভবিষ্যতে ক্রিকেট খেলার বিষয়ে নিশ্চিত ছিলাম। আমি নিজের বিষয়ে, পরিবারের বিষয়ে নিশ্চিত ছিলাম। শিক্ষকদেরও জানিয়ে দিয়েছিলাম, জীবনে এই পথেই এগিয়ে যেতে চাই।’ তাঁর এই কথা শুনে খুদে ক্রিকেটাররা উজ্জীবিত।

স্কুল সম্পর্কে শ্রদ্ধাশীল বিরাট

এই অনুষ্ঠানে বিরাটকে যখন কিছু বলার জন্য অনুরোধ করা হয় তখন তিনি বলেন, ‘আমি স্কুলের অনুষ্ঠানে কথা বলতে অভ্যস্ত নই। ফলে আমি একটু অস্বস্তিতে আছি। কারণ, ক্রিকেটের জন্য আমি দীর্ঘদিন আগেই স্কুল থেকে সরে গিয়েছি। তবে আমি বলতে চাই, স্কুলের পরিবেশ জানি ও বুঝি। তোমরা এখন যে অবস্থায় আছো, আমিও একসময় ঠিক এই পরিস্থিতিতে ছিলাম। আমি এই জায়গাতেই ছিলাম। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। আমি বলতে চাই, স্কুল এমন এক জায়গা, যেখানে তোমরা শিক্ষা নিতে এসেছো। তোমরা যাতে উন্নতি করতে পারো, ভালো মানুষ হয়ে উঠতে পারো, সেই শিক্ষা স্কুল থেকেই পাবে। এই পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তোমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কারণ, তাঁরা তোমাদের শিক্ষা দিচ্ছেন। তাঁরা নিজেদের জীবনের অংশ তোমাদের দিচ্ছেন। এই কারণে তাঁদের শ্রদ্ধা করা জরুরি।’

 

 

বৃহস্পতিবার পরবর্তী ম্যাচ বিরাটদের

বৃহস্পতিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) গুজরাট টাইটানসের (Gujrat Titans) (Royal Challengers Bengaluru)। এই ম্যাচেও ভালো পারফরম্যান্সই বিরাটের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯০০০
প্রথম ব্যাটার হিসেবে আইপিএল-এ ৯০০০ রান বিরাট কোহলির।
আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রান করার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি।
Read more Articles on
click me!

Recommended Stories

Manu Bhaker-Vaibhav Sooryavanshi: বৈভবকে নিয়ে অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুকে প্রশ্ন, ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা
Lungi Ngidi Injury Update: এনগিডির প্রাণ বাঁচল মাত্র ১১ মিনিটে! নেপথ্যে দিল্লি পুলিশের এসিপি সঞ্জয় সিং, মুহূর্তে তৈরি গ্রিন করিডোর