Mushfiqur Rahim: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন, ঘোষণা মুশফিকুর রহিমের

Published : Nov 28, 2026, 10:01 PM IST
Mushfiqur Rahim

সংক্ষিপ্ত

Mushfiqur Rahim Retirement: বাংলাদেশের (Bangladesh) হয়ে দীর্ঘদিন ধরে খেলছেন মুশফিকুর রহিম। তিনি দলের অন্যতম ভরসা। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর। তিনি আগামী বছরের শুরুতেই অবসর নিতে চলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মুশফিকুর।

DID YOU KNOW ?
ঢাকায় অবসর মুশফিকুরের
ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই বিদায়ী টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম।

Mushfiqur Rahim Retiring: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) সিরিজের শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার। এর ফলে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি পড়তে চলেছে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটারের।

মুশফিকুরকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু

মুশফিকুরের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল (Tamim Iqbal)। তিনি বলেছেন, ‘মুশফিকুর ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছে, যাতে আমি ওর সিদ্ধান্তের কথা জানাই। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিই হবে ওর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। আমার কাছে এটা অত্যন্ত আবেগের মুহূর্ত। আমরা কার্যত একসঙ্গে বড় হয়েছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের পথচলাও প্রায় একই সময়ে শুরু হয়েছিল। সেই যাত্রায় একসঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি।’ তামিম আরও বলেন, 'বাংলাদেশের ক্রিকেটের জন্য মাঠে এবং মাঠের বাইরে মুশফিকুরের অবদান অপরিসীম। দীর্ঘদিন ধরে ওর অবদান মনে রাখবে দেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটে ওর জায়গা চিরস্থায়ী। ওর সিদ্ধান্তকে আমি পূর্ণ সম্মান জানাই। ভবিষ্যতের জন্য ও এবং ওর পরিবারকে আমার আন্তরিক শুভেচ্ছা।'

২১ বছরের কেরিয়ার শেষ হচ্ছে

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুরের। এরপর দীর্ঘ ২১ বছরের কেরিয়ারে বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন তিনি। সংগ্রহ ৭০৬২ রান। ব্যাটিং গড় ৩৮.৮০। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মুশফিকুর। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার নজির গড়েছিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। বাংলাদেশের সাম্প্রতিক কিছু স্মরণীয় টেস্ট জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মুশফিকুরের। গত অগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেই সাফল্যও তাঁর দীর্ঘ কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায়। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে নেই এই অভিজ্ঞ ক্রিকেটার। চলতি বছরের মে মাসে সিলেটে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে শতরান করার পর শেষ ১১ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। তবুও বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুরের অবদান অনস্বীকার্য। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা থেকে শুরু করে ৭০০০ রানের মাইলফলক— একের পর এক নজির গড়েছেন তিনি। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ঢাকার টেস্টের মধ্য দিয়ে সেই দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার শেষ অধ্যায় লিখবেন বাংলাদেশের এই তারকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০০৫
২০০৫ সালে লর্ডসে টেস্ট ক্রিকেটে অভিষেক মুশফিকুর রহিমের।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের মুশফিকুর রহিমের।
Read more Articles on
click me!

Recommended Stories

BCCI: খেতাব ধরে রাখাই লক্ষ্য, অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের
Rohit Sharma: 'খারাপ সময়ে দলকে দিশা দেখাতে তৈরি,' মুম্বইয়ের নেতৃত্বে ফিরে বার্তা রোহিতের