NEET Protests: 'প্রতারণা মানা যায় না,' পড়ুয়াদের আন্দোলন নিয়ে বার্তা সচিনের

Published : Jul 23, 2026, 11:09 PM IST
NEET protests

সংক্ষিপ্ত

Sachin Tendulkar: নিটের (NEET) প্রশ্ন ফাঁস নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন এ বিষয়ে মুখ খুললেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি কারও পক্ষে বা বিপক্ষে কোনও মন্তব্য করেননি। শুধু প্রতারণার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন এবং পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পক্ষে সওয়াল করেছেন।

DID YOU KNOW ?
পড়ুয়াদের পাশে সচিন
নিটের প্রশ্ন ফাঁসের পরিপ্রেক্ষিতে পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করার দাবিতে সরব সচিন তেন্ডুলকর।

Sachin Tendulkar on NEET Protests: নিটের প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে পড়ুয়াদের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদ নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন, ‘আমার বাবা একজন অধ্যাপক ছিলেন। তিনি বহু তরুণ শিক্ষার্থীর শিক্ষক, পথপ্রদর্শক ও পরামর্শদাতা ছিলেন। ছোটবেলা থেকেই তিনি আমাকে একটি শিক্ষা দিয়েছিলেন, ব্যর্থ হওয়া কোনও সমস্যা নয়, কিন্তু প্রতারণা কখনওই গ্রহণযোগ্য নয়। শর্টকাটের পথ বেছে নিও না। সমাজের প্রাপ্তবয়স্ক সদস্য হিসেবে আমাদের সবারই একটি সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব রয়েছে। যে সমাজ পরিশ্রমের চেয়ে শুধু ফলাফলকে বেশি গুরুত্ব দেয়, সেই সমাজে যোগ্যতার বদলে শর্টকাটের প্রবণতা বাড়ে।’

পড়ুয়াদের পাশে সচিন

প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুয়াদের ক্ষোভ সঙ্গত বলেই মনে করেন সচিন। তিনি লিখেছেন, ‘আজ যখন অনেক শিক্ষার্থী মনে করছে যে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশা স্বাভাবিক। আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করা উচিত, যাতে ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থীকে এমন অনুভূতির মধ্য দিয়ে যেতে না হয়।’

সমাজের দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন সচিন

সচিন আরও লিখেছেন, ‘তরুণ ভারত স্বপ্ন ও উদ্যমে ভরপুর। তারাই আমাদের দেশের অগ্রগতির মূল শক্তি। সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের—অভিভাবক, শিক্ষক, বন্ধু, আত্মীয়স্বজন, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের—বিশাল দায়িত্ব রয়েছে। আমাদের প্রত্যেকেরই আলাদা ভূমিকা আছে, যাতে আমাদের তরুণরা সবসময় উৎসাহিত ও আত্মবিশ্বাসী থাকে। আমাদের এমন এক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে কঠোর পরিশ্রমের মূল্যায়ন হবে, সততাকে উৎসাহিত করা হবে এবং যোগ্যতারই জয় হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সবাই মিলে এমন সমাধান খুঁজে বের করতে পারব, যা আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে এবং তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সুরক্ষিত রাখবে। জয় হিন্দ!’ সচিনের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁর পোস্ট নিয়ে আলোচনা চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
নিট প্রশ্ন ফাঁস নিয়ে প্রথমবার মুখ খুললেন সচিন।
নিট প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ নিয়ে প্রথমবার মুখ খুললেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর।
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: সচিনের রেকর্ড ভেঙে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নজির বৈভবের
India vs Zimbabwe: বৈভবের ঝোড়ো অর্ধশতরান, জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় ভারতের