MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট

Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট

Virat Kohli ODI Cricket: বুধবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (New Zealand vs India) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছাপিয়ে গেলেন।

3 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 04 2026, 07:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির
Image Credit : chatgpt

সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির

সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট

ওডিআই ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় দলের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৫১ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংস খেলার পাশাপাশি আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন বিরাট। তিনি অপর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন।

DID YOU
KNOW
?
১৫,০০০-এর বেশি রান
ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ১৫,০০০-এরও বেশি রান করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে প্রায় ৯,০০০ রান করেছেন বিরাট কোহলি
Image Credit : Asianet News

ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে প্রায় ৯,০০০ রান করেছেন বিরাট কোহলি

ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় ৯,০০০ রান বিরাটের

ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এখনও পর্যন্ত ১৭০ ম্যাচে ১৬৯ ইনিংসে ৮,৭৪১ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৬৬.২১ এবং স্ট্রাইক রেট ৯৫.০৩। ওডিআই ফর্ম্যাটে রান তাড়া করার সময় ৩০টি শতরান ও ৪৬টি অর্ধ-শতরান করেছেন বিরাট। এতদিন ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি রানের রেকর্ডের মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। ২৪২ ইনিংসে তিনি ৮,৭২০ রান করেন। ব্যাটিংয়ের গড় ৪২.৩৩। ১৭টি শতরান ও ৫২টি অর্ধ-শতরান করেছেন সচিন।

৩৮
বৃহস্পতিবার ৩৮ বছর বয়স পূর্ণ করতে চলেছেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার বিরাট কোহলির জন্মদিন। এই কিংবদন্তি ক্রিকেটার ৩৮ বছর পূর্ণ করতে চলেছেন।

Related Articles

Related image1
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Related image2
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
37
ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় ২৫ বার শতরান করেছেন বিরাট কোহলি
Image Credit : Asianet News

ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় ২৫ বার শতরান করেছেন বিরাট কোহলি

রান তাড়া করার সময় ২৫ বার শতরান বিরাটের

ওডিআই ক্রিকেটে শুধু রান তাড়া করাই নয়, সফল রান তাড়ার ক্ষেত্রেও বিরাট কোহলির পরিসংখ্যান অবিশ্বাস্য। জয়ী দলের হয়ে রান তাড়া করতে নেমে ১০৮ ইনিংসে তিনি ৬,৪৭৭ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ৮৯.৯৫। স্ট্রাইক রেট ৯৮-এর বেশি। এই পরিস্থিতিতে বিরাটের ব্যাট থেকে এসেছে ২৫টি শতরান ও ৩০টি অর্ধ-শতরান। রান তাড়া করার সময় সর্বোচ্চ স্কোর ১৮৩।

47
রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে ওডিআই ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির
Image Credit : Asianet News

রিকি পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে ওডিআই ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির

পন্টিংয়ের সঙ্গে একই সারিতে বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে আরও একটি নজির গড়েছেন বিরাট কোহলি। ওডিআই-তে কিউয়িদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের সঙ্গে একই সারিতে বিরাট। ৩৭ ইনিংসে তিনি ১,৯৭১ রান করেছেন। ব্যাটিংয়ের গড় ৫৭.৯৭ এবং স্ট্রাইক রেট ৯৭.৮৬। সাতটি শতরান ও ১১টি অর্ধ-শতরান। অন্যদিকে, পন্টিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ৫০ ইনিংসে ৪৫.৮৩ গড়ে ১,৯৭১ রান করেছেন। তাঁর শতরানের সংখ্যা ছয় এবং অর্ধ-শতরান ১২টি।

57
ওডিআই ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান বিরাট কোহলির
Image Credit : ANI

ওডিআই ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান বিরাট কোহলির

৩ নম্বরে ১৩,০০০ রান বিরাটের

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ওডিআই ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১৩,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন বিরাট কোহলি। এই পজিশনে ২৫১ ইনিংসে তাঁর মোট রান ১৩,০৬২। গড় ৬১.৬১। ওডিআই ক্রিকেটে ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৮টি শতরান ও ৭০টি অর্ধ-শতরান করেছেন বিরাট। তাঁর সর্বোচ্চ স্কোর ১৮৩।

67
চলতি বছরে ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ৬০০-এরও বেশি রান করেছেন বিরাট কোহলি
Image Credit : ANI

চলতি বছরে ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ৬০০-এরও বেশি রান করেছেন বিরাট কোহলি

ওডিআই ক্রিকেটে ধারাবাহিকভাবে রান বিরাটের

চলতি বছরেও ওডিআই ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত ১০ ইনিংসে তিনি ৬২৬ রান করেছেন। গড় ৬৯.৫৫ এবং স্ট্রাইক রেট ১২০.৬১। চলতি বছরে ওডিআই ক্রিকেটে জোড়া শতরান ও চারটি অর্ধ-শতরান করেছেন বিরাট। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৯।

77
বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে জয় ভারতের
Image Credit : ANI

বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে জয় ভারতের

প্রথম ওডিআই ম্যাচে জয় ভারতের

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলির ৭৪ রানের ইনিংস এবং বোলারদের দাপটে জয় পেয়েছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড ৪০.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যায়। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের টার্গেট হয় ৩২ ওভারে ১৪৩ রান। একাধিকবার বৃষ্টিতে খেলা বন্ধ হলেও শেষপর্যন্ত সহজেই জয় পায় ভারত।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image2
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Recommended image3
Arshdeep Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ
Recommended image4
Chennai Super Kings: "চেন্নাইয়ের এই সিদ্ধান্ত চমকে দেওয়ার মতো", কড়া সমালোচনা প্রাক্তন ওপেনারের
Recommended image5
Ranji Trophy 2026: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে চালকের আসনে গুজরাট, প্রথম দিনের শেষে স্কোর কত?
Related Stories
Recommended image1
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image2
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved