IND vs NZ: ব্যাটে-বলে দাপট অক্ষরের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওডিআই-তে জয় ভারতের

Published : Nov 15, 2026, 03:58 PM ISTUpdated : Nov 15, 2026, 04:04 PM IST
NZ vs IND ODI Series

সংক্ষিপ্ত

NZ vs IND ODI Series: চলতি নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) টি-২০ সিরিজের পর ওডিআই সিরিজেও জয় পেল ভারতীয় দল। রবিবার মাউন্ট মাউনগানুইয়ের (Mount Maunganui) বে ওভালে (Bay Oval) পঞ্চম ওডিআই ম্যাচে জয় পেয়ে সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় দল।

India tour of New Zealand 2026: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ৩-১ জয় পেল ভারতীয় দল। রবিবার মাউন্ট মাউনগানুইয়ের (Mount Maunganui) বে ওভালে (Bay Oval) পঞ্চম ওডিআই ম্যাচে ২২ রানে জয় পেল ভারত। লো-স্কোরিং ম্যাচে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের জেরে জয় পেল ভারত। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৪২.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ৪৮.১ ওভারে ১৮৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এই লো-স্কোরিং ম্যাচে যে ভারতীয় দল জয় পাবে, তা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু অসাধ্য সাধন করলেন আর্শদীপ সিং (Arshdeep Singh), অক্ষর প্যাটেলরা (Axar Patel)। তাঁদের দাপটেই এই ম্যাচে জয় পেল ভারত। ফলে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতের বোলিং বিভাগের আত্মবিশ্বাস বেড়ে গেল।

অলরাউন্ড পারফরম্যান্স অক্ষরের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওডিআই ম্যাচে ৮৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর রবিবারও ভারতের ব্যাটিং বিভাগের পারফরম্যান্স ভালো হল না। এদিন ৩৪ রানে তিন উইকেট খুইয়ে বসে ভারত। ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) সাত রান করে ফিরে যান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি (Virat Kohli) পাঁচ রান করে আউট হয়ে যান। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১৮ রান করেন। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২২ রান করেন। ৮৬ রানে চতুর্থ উইকেট হারায় ভারত। এরপর ঈশান কিষানকে (Ishan Kishan) নিয়ে লড়াই শুরু করেন অক্ষর। তিনি ৪৬ রান করেন। ঈশানও ৪৬ রান করেন। নমন ধীর (Naman Dhir) ২২ রান করেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ১৪ রান করে অপরাজিত থাকেন। আর্শদীপও ১৪ রান করেন। এরপর ১০ ওভারে দুই মেডেন-সহ ৩০ রান দিয়ে তিন উইকেট নেন আর্শদীপ। ১০ ওভারে এক মেডেন-সহ ৫০ রান দিয়ে জোড়া উইকেট নেন সিরাজ। ৬.১ ওভারে ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন অক্ষর। আকিব নবি (Auqib Nabi), যশ ঠাকুর (Yash Thakur) ও নমন এক উইকেট করে নেন।

নিউজিল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা

নিউজিল্যান্ডের কোনও ব্যাটারই বড় রান পাননি। সর্বাধিক ৩১ রান করেন ডিন ফক্সক্রফট (Dean Foxcroft)। কেউই খুব বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি। এর ফলে জয় পেল ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

U19 Asia Cup 2026: 'এই সাফল্য তরুণদের অনুপ্রাণিত করবে,' অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
Cricketer Suicide: ২ ব্যক্তির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তেলঙ্গানায় উঠতি ক্রিকেটারের 'আত্মহত্যা'