New Zealand vs Sri Lanka: হারলেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়, চাপে শ্রীলঙ্কা

Published : Feb 24, 2026, 04:30 PM ISTUpdated : Feb 24, 2026, 04:47 PM IST
Sri Lanka's Batting vs England at T20 World Cup 2026

সংক্ষিপ্ত

New Zealand vs Sri Lanka: নিজেদের দেশে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নেবে? সেই সম্ভাবনাই বেশি। ফলে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে চাপে দাসুন শনাকার (Dasun Shanaka) দল।

DID YOU KNOW ?
সেমি-ফাইনালের লড়াই
চলতি টি-২০ বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হয়ে গিয়েছে। সুপার এইট পর্যায়ের লড়াই জমে উঠেছে।

2026 ICC Men's T20 World Cup: চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট গ্রুপ টু থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারবে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কা (Sri Lanka)? সেই সম্ভাবনা কম। কারণ, সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের (England) কাছে হেরে গিয়েছে দাসুন শনাকার (Dasun Shanaka) দল। বুধবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। এই ম্যাচ জিততে না পারলে শেষ ম্যাচের আগেই বিদায় নেবে তারা। বুধবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ নিউজিল্যান্ডও কিছুটা চাপে। কারণ, পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কিউয়িদের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মঙ্গলবার ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ (England vs Pakistan)। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা এই ম্যাচে ইংল্যান্ডের জয় চাইছে। কারণ, পাকিস্তান জিতলে গ্রুপ থেকে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জনের লড়াই জটিল হয়ে যাবে। মঙ্গলবার ইংল্যান্ড জিতলে এবং বুধবার নিউজিল্যান্ড জিতলে এই দুই দল সেমি-ফাইনালের পথে এগিয়ে যাবে।

ব্যাটিং বিভাগের দুর্বলতা দূর করার লক্ষ্যে শ্রীলঙ্কা

পাল্লেকেলেতে (Pallekele) ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অফ-স্পিনার উইল জ্যাকসকে (Will Jacks) সামাল দিতে না পেরে ১৪৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বুধবারের ম্যাচ হতে চলেছে কলম্বোয় (Colombo)। শ্রীলঙ্কার ব্যাটাররা সাধারণত স্পিন বোলিং ভালোই খেলেন। কিন্তু এবার তাঁদের দুর্বলতা প্রকট হয়ে গিয়েছে। কিউয়ি স্পিনাররা এর সুযোগ নিতে চাইবেন। এই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক শ্রীলঙ্কা। স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা দূর করাই প্রধান লক্ষ্য।

ভাবনায় বিক্রম রাঠোর

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ভারতের প্রাক্তন ক্রিকেটার বিক্রম রাঠোর (Vikram Rathour)। তিনি স্পিন বোলিং ভালোভাবেই খেলতেন। কিন্তু স্পিনারদের বোলিংয়ে তাঁর দলের ব্যাটারদের শট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাঠোর বলেছেন, ‘এটা টি-২০ ম্যাচ। ফলে সবাই ব্যাটিংয়ের সুযোগ পেতে পারে। সবাই যত বেশি সম্ভব রান করার চেষ্টা করে। বল যদি পিচে পড়ে মন্থর গতিতে ব্যাটের দিকে আসে, তাহলে যত সহজে বলা যায়, তত সহজে শট খেলা যায় না।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে প্রথম ম্যাচে হার শ্রীলঙ্কার।
চলতি টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে শ্রীলঙ্কা।
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs ZIM T20: ভারতের শক্তিকেই এবার দুর্বলতা বানিয়ে কাউন্টার অ্যাটাক? হুঙ্কার দিচ্ছে জিম্বাবোয়ে
T20 World Cup 2026: ইডেন থেকে সরছে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল? যা জানাল আইসিসি