NZ vs SL T20: বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার! সুপার এইটের লড়াইতে ৬১ রানে বড় জয় নিউজিল্যান্ডের

Published : Feb 25, 2026, 10:30 PM ISTUpdated : Feb 25, 2026, 10:35 PM IST
NZ vs SL T20

সংক্ষিপ্ত

NZ vs SL T20: ৬১ রানে জয় ছিনিয়ে নিল কিউয়িরা। লতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার, মুখোমুখি হয় নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা।

NZ vs SL T20: বড় জয় নিউজিল্যান্ডের। চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার, মুখোমুখি হয় নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা। সেই ম্যাচেই ৬১ রানে জয় ছিনিয়ে নিল কিউয়িরা (new zealand vs sri lanka)। 

৬১ রানে জয় নিউজিল্যান্ডের

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড (nz vs sl t20)। যদিও শুরুটা খুব একটা ভালো হয়নি তাদের। দলের উইকেটকিপার-ব্যাটার তথা ওপেনার টিম সেফার্ট প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৮ রানে। ফিন অ্যালেন করেন ২৩ রান, রাচিন রবীন্দ্রর ঝুলিতে ৩২ রান এবং গ্লেন ফিলিপসের সংগ্রহে ১৮ রান। 

অন্যদিকে, ড্যারিল মিচেল ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। মার্ক চ্যাপম্যান কোনও রান করতে পারেননি। বরং, শেষদিকে নেমে দুর্দান্ত ইনিংস উপহার দেন অধিনায়ক মিচেল স্যান্টনার এবং কোল ম্যাককনচি। স্যান্টনার ২৬ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। স্ট্রাইক রেট ১৮০.৭৭। তাঁর ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়। সেইসঙ্গে, ম্যাককনচি করেন ৩১ রান। শেষপর্যন্ত, তিনি অপরাজিত ছিলেন। 

পর্যদুস্ত হল লঙ্কাবাহিনী

এই দুই ব্যাটারের পার্টনারশিপই নিউজিল্যান্ডকে লড়াইতে ফিরিয়ে আনে। ৪৭ বলে ৮৪ রানের জুটি ফরেন দুজন। সেই সুবাদেই নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন মাহিশ থিকাশানা  এবং দুশমান্থা চামিরা। এছাড়া ১টি করে উইকেট পান দুনিথ ওয়েল্লালাগে। 

১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কিউয়ি বোলিং-এর সামনে কার্যত, নাকানিচোবানি খেল শ্রীলঙ্কা। মাথায় রাখতে হবে যে, কলম্বো কিন্তু শ্রীলঙ্কার ঘরের মাঠ। সেই মাঠেই পর্যদুস্ত হল লঙ্কাবাহিনী।  

শুরু থেকেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা তো কোনও রানই করতে পারেননি। উইকেটকিপার-ব্যাটার তথা দলের আরেক ওপেনার কুশল মেন্ডিস করেন মাত্র ১১ রান।পাশাপাশি চারিথ আসালাঙ্কার সংগ্রহে ৫ রান, পবন রথনায়েকের ঝুলিতে ১০ রান, কামিন্দু মেন্ডিস করেন ৩১ রান এবং অধিনায়ক দাসুন শানাকা মাত্র ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

দুশন হেমন্তও মাত্র ৩ রান করেন। এছাড়া দুনিথ ওয়েল্লালাগে করেন ২৯ রান এবং দুশমান্থা চামিরা ৭ রান করে আউট হন। মাহিশ থিকাশানা মাত্র ১ রান করেন। নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১০৭ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। 

এই ম্যাচে পরাজয়ের ফলে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিল তারা। ৬১ রানে জয় হাসিল করল নিউজিল্যান্ড। ম্যাচের সেরা রাচিন রবীন্দ্র। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Zimbabwe: বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচ, পুরো ফিট সিকন্দর রাজা?
Ranji Trophy Final: কোণঠাসা কর্ণাটক, রঞ্জি ট্রফি ফাইনালের রাশ জম্মু ও কাশ্মীরের হাতে