ছিটকে গেল পাকিস্তান, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সুযোগ ভারতের সামনে

Published : Dec 12, 2022, 06:46 PM IST
India ve England, India win 4th test by an innings and 25 run, reach the world test championship final spb

সংক্ষিপ্ত

গতবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স হয় ভারতীয় দল। এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সুযোগ হারাল পাকিস্তান। ৪২.৪২ শতাংশ পার্সেন্টাইল নিয়ে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে পাকিস্তান। পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড। বেন স্টোকসের দলের পার্সেন্টাইল ৪৪.৪৪ শতাংশ। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ভারতীয় দল। রোহিত শর্মার দলের পার্সেন্টাইল ৫২.০৮ শতাংশ। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার পার্সেন্টাইল ৫৩.৩৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পার্সেন্টাইল ৬০ শতাংশ। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পার্সেন্টাইল ৭৫ শতাংশ। পাকিস্তানের কাছে আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগ নেই। ইংল্যান্ডের সামনেও আর ফাইনালে যাওয়ার সুযোগ নেই। এখন ৪ দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লড়াই চলছে। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা, তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা এবং চতুর্থ স্থানে ভারতীয় দলের সামনে ফাইনালে যাওয়ার লড়াই চলছে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের আর ৬টি ম্যাচ বাকি। বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের টেস্ট সিরিজ। এই সিরিজে ২ ম্যাচ হবে। এরপর আগামী বছরের শুরুতেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের সিরিজ খেলবে ভারত। এই ৬ টেস্ট ম্যাচের মধ্যে ৫টি জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত।

কয়েকদিন পরেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ। এই সিরিজে ৩টি টেস্ট ম্যাচ হবে। যে দল এই সিরিজ জিতবে, তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেতে পারে। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আপাতত তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার আর মাত্র ১টি টেস্ট ম্যাচ বাকি। ফলে ভারতীয় দলের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সুযোগ যথেষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচ এবং তারপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টেস্টের মধ্যে ৩টি জিততে পারলেই ফাইনালে পৌঁছে যাবে ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাঁ হাতের বুড়ো আঙুলের চোটের জন্য খেলতে পারবেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বদলে এই টেস্টে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন কে এল রাহুল। দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত খেলতে পারবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে রোহিতের পরিবর্ত হিসেবে আছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। 

আরও পড়ুন-

সাড়ে ৩ দিনেই শেষ মুলতানের ম্যাচ, ২২ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জয় ইংল্যান্ডের

অভিষেক টেস্টে ১১ উইকেট, জাহিদ মহম্মদের রেকর্ড স্পর্শ করলেন আবরার আহমেদ

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান, ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে ঈশান কিষান

PREV
click me!

Recommended Stories

South Africa vs New Zealand: মার্কো জ্যানসেনের অনবদ্য লড়াই, ইডেনে নিউজিল্যান্ডের টার্গেট ১৭০
Submarine Attack On Iranian Ship: ভারত থেকে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ টর্পেডো দিয়ে ধ্বংস মার্কিন সাবমেরিনের, মৃত ৮০