RCB vs DC: জন্মদিনে কে এল রাহুলের অর্ধশতরান, বেঙ্গালুরুর ঘরের মাঠে জয় দিল্লির

Published : Apr 18, 2026, 10:32 PM IST
KL Rahul

সংক্ষিপ্ত

Royal Challengers Bengaluru vs Delhi Capitals: শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) আইপিএল-এর (IPL 2026) ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে এই ম্যাচে হেরে গিয়ে শীর্ষে যাওয়ার সুযোগ হারাল আরসিবি।

DID YOU KNOW ?
জন্মদিনে রাহুলের ৫৭
শনিবার দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার কে এল রাহুলের জন্মদিন। এদিন তিনি ৫৭ রান করে দলকে জেতালেন।

IPL 2026: আইপিএল-এর ম্যাচে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru vs Delhi Capitals)। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৭৫ রান করে আরসিবি। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় দিল্লি। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে চার নম্বরে উঠে এল দিল্লি। অন্যদিকে, ঘরের মাঠে হেরে যাওয়ার ফলে ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানেই থাকল আরসিবি।

সবুজ জার্সি পরে লাভ হল না

এদিন সবুজ জার্সি পরে খেলতে নেমেছিল আরসিবি। কিন্তু এই জার্সি পরে খেলতে নেমে লাভ হল না। ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt) ছাড়া কোনও ব্যাটারই বড় স্কোর করতে পারেননি। সল্ট ৩৮ বলে ৬৩ রান করেন। তিনি চারটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। বিরাট কোহলি (Virat Kohli) ১৩ বলে ১৯ রান করেন। দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ১৩ বলে ১৮ রান করেন। টিম ডেভিড (Tim David) ১৭ বলে ২৬ রান করেন। দিল্লির হয়ে লুঙ্গি এনগিডি (Lungi Ngidi), কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও অক্ষর দুই উইকেট করে নেন। 

জন্মদিনে অর্ধশতরান রাহুলের

শনিবার কে এল রাহুলের (KL Rahul) জন্মদিন। এদিন আরসিবি-র বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৪ বলে ৫৭ রান করেন। তিনি ছয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ৪৭ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। অক্ষর ১৯ বলে ২৬ রান করেন। ডেভিড মিলার (David Miller) ১০ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। আরসিবি-র হয়ে ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ২৬ রান দিয়ে তিন উইকেট নেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
আরসিবি-কে হারিয়ে চলতি আইপিএল-এ ৪ নম্বরে দিল্লি।
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে চলতি আইপিএল-এ ৪ নম্বরে উঠে এল দিল্লি ক্যাপিটালস।
Read more Articles on
click me!

Recommended Stories

Shaheen Afridi: পিএসএল-এ ০ রানে আউট, রাগে ব্যাট আছড়ে ফেললেন শাহিন আফ্রিদি, ভাইরাল ভিডিও
Kolkata Knight Riders: 'কলকাতার মানুষের জন্য খেলছি,' টানা হারের পর বার্তা রাহানের