RCB vs MI: শেষ মুহূর্তে নাটকীয় মোড়! চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় বেঙ্গালুরুর

Published : May 11, 2026, 12:08 AM ISTUpdated : May 11, 2026, 12:33 AM IST
RCB vs MI

সংক্ষিপ্ত

RCB vs MI: রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার, আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই ২ উইকেটে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু। এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বই।

RCB vs MI: চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় আরসিবি-র (mumbai indians vs royal challengers bengaluru match scorecard)। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার, আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচেই ২ উইকেটে জয় ছিনিয়ে নিল বেঙ্গালুরু (rcb vs mi live)। 

২ উইকেটে জয় বেঙ্গালুরুর

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বই। দলের ওপেনার তথা উইকেটকিপার-ব্যাটার রায়ান রিকেলটন ফিরে যান মাত্র ২ রানে। রোহিত শর্মাও খুব একটা সুবিধা করতে পারেননি। তিনি প্যাভিলিয়নে ফেরেন ২২ রান। তবে মিডল অর্ডারে নেমে নমন ধীর দলের হাল ধরেন। তিনি খেলেন ৩২ বলে ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 

 

 

তবে অধিনায়ক সূর্যকুমার যাদব কোনও রান করতে পারেননি। তবে তিলক ভার্মা ৫৭ রানের ইনিংস উপহার দেন। সেইসঙ্গে, উইল জ্যাকস করেন ১০ রান, রাজ বাওয়ার সংগ্রহে ১৬ রান, করবিন বোশের ঝুলিতে ৫ রান এবং দীপক চাহার ১ রান যোগ করেন স্কোরবোর্ডে। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। 

বেঙ্গালুরুর হয়ে ৪ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। পাশাপাশি ১টি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড, রাসিখ সালাম দার এবং রোমারিও শেফার্ড। জবাবে ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা বিপাকে পড়ে আরসিবি। বিরাট কোহলি খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান। তবে জেকব বেথেল করেন ২৭ রান। দেবদূত পাডিক্কালের ঝুলিতে মাত্র ১২ রান এবং অধিনায়ক রজত পাতিদারের সংগ্রহে ৮ রান। 

চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচ

কিন্তু খেলা ঘোরান ক্রুনাল পান্ডিয়া। তাঁর ৪৬ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদেই জয় ছিনিয়ে ছিনিয়ে নেয় আরসিবি। অন্যদিকে, বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার জীতেশ শর্মা করেন ১৮ রান। তবে টিম ডেভিড কোনও রান করতে পারেননি। এছাড়া রোমারিও শেফার্ডের ঝুলিতে ৪ রান, রাসিখ সালাম দারের সংগ্রহে ৩ রান এবং ভুবনেশ্বর কুমার ৭ রান যোগ করেন স্কোরবোর্ডে। 

শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে নেয়। তবে শেষ বল অবধি ম্যাচ গড়ায়। শেষ মুহূর্তে কার্যত, নাটকীয় মোড় তৈরি হয়। চূড়ান্ত হাড্ডাহাড্ডি ম্যাচে ২ উইকেটে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: সচিন-কোহলি যা পারেননি, ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সেটা করে দেখালেন
CSK vs LSG: সরকারিভাবে ছিটকে গেল লখনউ, আইপিএল-এ প্লে-অফের দৌড়ে সিএসকে