CSK vs LSG: সরকারিভাবে ছিটকে গেল লখনউ, আইপিএল-এ প্লে-অফের দৌড়ে সিএসকে

Published : May 10, 2026, 08:26 PM IST
Urvil Patel CSK

সংক্ষিপ্ত

Chennai Super Kings vs Lucknow Super Giants: লখনউ সুপার জায়ান্টস যে চলতি আইপিএল-এ (IPL 2026) প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে না, তা আগেই বোঝা গিয়েছিল। রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে সরকারিভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল।

DID YOU KNOW ?
প্লে-অফের দৌড়ে সিএসকে
আইপিএল-এ ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে।

IPL 2026: যারা লম্বা লিগে চ্যাম্পিয়ন হতে চায়, তারা শেষ দিকে সেরা পারফরম্যান্স দেখায়। আইপিএল-এ পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ক্ষেত্রে ঠিক সেটাই দেখা যাচ্ছে। এবারের আইপিএল-এর শুরুটা ভালো করতে না পারলেও, লিগ পর্যায়ের খেলা যত শেষের দিকে গড়াচ্ছে, ততই জমাট পারফরম্যান্স দেখাচ্ছে সিএসকে। রবিবার ঘরের মাঠ চিপকে (Chepauk) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে পাঁচ উইকেটে জয় পেল সিএসকে (Chennai Super Kings vs Lucknow Super Giants)। এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পাঁচ নম্বরে উঠে এল রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) দল। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই আছে সিএসকে। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে লখনউ। প্লে-অফের দৌড় থেকে সরকারিভাবে ছিটকে গেল সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) দল।

জশ ইনগ্লিসের পাল্টা উর্বিল প্যাটেলের লড়াইয়ে জয় সিএসকে-র

এদিন ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রুতুরাজ। প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ২০৩ রান করে লখনউ। ওপেনার জশ ইনগ্লিস (Josh Inglis) অসাধারণ ব্যাটিং করেন। তিনি ৩৩ বলে ৮৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। লোয়ার-অর্ডারে শাহবাজ আহমেদও (Shahbaz Ahmed) ভালো ব্যাটিং করেন। তিনি ২৫ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। সিএসকে-র হয়ে জেমি ওভারটন (Jamie Overton) ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন। বড় টার্গেট তাড়া করতে নেমে ১৯.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে জয় ছিনিয়ে নেয় সিএসকে। অসাধারণ ব্যাটিং করেন উর্বিল প্যাটেল (Urvil Patel)। তিনি ২৩ বলে ৬৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়়া বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। রুতুরাজ ২৮ বলে ৪২ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। সঞ্জু স্যামসন (Sanju Samson) ১৪ বলে তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারির সাহায্যে ২৮ রান করেন।

পুরনো ফর্মে সিএসকে

২০১৯ সালের পর প্রথমবার কোনও ম্যাচে ১৮০ রানের বেশি টার্গেট তাড়া করে জয় পেল সিএসকে। দলের এই ফর্ম সমর্থকদের আশাবাদী করে তুলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
চলতি আইপিএল-এ লিগ টেবলে ১০ নম্বরে লখনউ সুপার জায়ান্টস।
১১ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে সবার শেষে ১০ নম্বরে লখনউ সুপার জায়ান্টস।
Read more Articles on
click me!

Recommended Stories

Urvil Patel: ১৩ বলে হাফ সেঞ্চুরি নজির উর্ভিল প্যাটেলের, চিপকে পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা CSK তারকার
Vaibhav Sooryavanshi: 'তোমার জন্য মা,' মাতৃ দিবসে 'গোলাপি প্রতিশ্রুতি' বৈভবের