Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?

Published : May 24, 2026, 04:47 PM IST
Rishabh Pant

সংক্ষিপ্ত

Lucknow Super Giants Captain Rishabh Pant: নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এবারের আইপিএল-এ (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা উইকেটকিপার-ব্যাটার। লিগ টেবলে সবার শেষে লখনউ। এই ব্যর্থতার পর নেতৃত্ব হারাতে পারেন ঋষভ।

DID YOU KNOW ?
জাতীয় দলে নেই ঋষভ
দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন ঋষভ পন্থ।

IPL 2026: চলতি আইপিএল-এ লিগ টেবলে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) সবার শেষে থাকার পর নেতৃত্ব হারাতে পারেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেই ইঙ্গিতই দিয়েছেন এলএসজি-র ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি (Tom Moody)। শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে হেরে গিয়েছে লখনউ। এটাই চলতি আইপিএল-এ ঋষভদের শেষ ম্যাচ ছিল। ১৪ ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছেন তাঁরা। এই পারফরম্যান্সের পর অধিনায়ককে নিয়ে প্রশ্ন উঠবেই। সেই প্রশ্ন উঠছেও। একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অধিনায়ক ঋষভ। তিনি ভালো ব্যাটিং করতে পারেননি। দলকেও ভালোভাবে পরিচালনা করতে পারেননি এই তারকা। লখনউ দলে একাধিক প্রতিভাবান ক্রিকেটার থাকা সত্ত্বেও সাফল্য আসেনি। এই ব্যর্থতার ফলেই ঋষভকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

দলের ব্যর্থতায় হতাশ লখনউ শিবির

চলতি আইপিএল-এ লখনউয়ের অভিযান শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে মুডি বলেছেন, ‘আমি জানি, আমাদের পক্ষে এই মরসুম কঠিন ছিল। তবে আমরা এই পারফরম্যান্স খতিয়ে দেখব। আমরা সময় নেব, সব দিক খতিয়ে দেখব এবং সবকিছু ঠিকমতো যাচাই করব। নিশ্চিতভাবেই আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। আমরা নিজেদের জন্য যে মান ঠিক করেছি, সেই অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারিনি। ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব প্রসঙ্গে বলতে পারি, আমরা এ বিষয়ে নিশ্চিতভাবেই ভাবনা-চিন্তা করব। ভবিষ্যতে কী হবে, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা যখন কোনও মরসুম শেষ করি, তখন সব বিভাগ নিয়েই পর্যালোচনা করি। আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেব। মনে হচ্ছে আমাদের দলে বদল করতেই হবে।’

ঋষভের সমস্যা বাড়ছে

দেশের মাটিতে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সাদা বলের সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি ঋষভ। তাঁর পরিবর্তে টেস্টে ভারতীয় দলের সহ-অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে (KL Rahul)। ফলে ঋষভের সময় ভালো যাচ্ছে না। তাঁর কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
চলতি আইপিএল-এ লিগ টেবলে ১০ নম্বরে থাকল লখনউ সুপার জায়ান্টস।
১৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে ১০ নম্বরে থাকল লখনউ সুপার জায়ান্টস।
Read more Articles on
click me!

Recommended Stories

Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
IPL Playoff Scenario: কোন অঙ্কে প্লে অফে উঠে যাবে KKR, কী হলে শাহরুখ-রাহানেদের কপাল পুড়বে