Lucknow Super Giants vs Punjab Kings: চলতি আইপিএল-এ (IPL 2026) নিজেদের শেষ ম্যাচেও হেরে গেল লিগ টেবলে সবার শেষে থাকা লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেল ঋষভ পন্থের (Rishabh Pant) দল। লখনউয়ের ফল হতাশাজনক হলেও, নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে থাকল পাঞ্জাব।

DID YOU
KNOW
?
শ্রেয়াসের প্রথম শতরান
আইপিএল-এ অনেক ভালো ইনিংস খেলেছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে শনিবারই প্রথম শতরান করলেন তিনি।

IPL 2026: লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants vs Punjab Kings) সাত উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড়ে থাকল গতবারের রানার্স পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) অপরাজিত শতরানের সুবাদে সহজ জয় পেল পাঞ্জাব। আইপিএল-এ প্রথমবার শতরান করলেন শ্রেয়াস। তিনি ৫১ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৯৬ রান করে লখনউ। বড় টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে তিন উইকেট হারিয়ে ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। এই ম্যাচে জয় পাওয়ার পর প্লে-অফের আশায় থাকলেন শ্রেয়াসরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

একানায় রানের বন্যা

এদিন লখনউয়ের ওপেনার জশ ইনগ্লিস (Josh Inglis) ৪৪ বলে ৭২ রান করেন। তিনি নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। আয়ূষ বাদোনি (Ayush Badoni) ১৮ বলে ৪৩ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। আবদুল সামাদ (Abdul Samad) ২০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ২২ বলে ২৬ রান করেন। পাঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ২৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। মার্কো জ্যানসেন (Marco Jansen) ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। পাঞ্জাবের হয়ে শ্রেয়াসের অপরাজিত শতরানের পাশাপাশি ভালো ইনিংস খেলেন ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। তিনি ৩৯ বলে ৬৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। লখনউয়ের হয়ে ৪৫ রান দিয়ে জোড়া উইকেট নেন মহম্মদ শামি (Mohammed Shami)।

লিগ টেবলে ৪ নম্বরে পাঞ্জাব

১৪ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে চার নম্বরে থাকল পাঞ্জাব। অন্যদিকে, ১৪ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে সবার শেষে থাকল লখনউ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।