Delhi Capitals vs Punjab Kings: এবারের আইপিএল-এ (IPL 2026) অসাধারণ ফর্মে দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটার কে এল রাহুল (KL Rahul)। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে শতরান করলেন রাহুল। তাঁর পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন নীতীশ রানা (Nitish Rana)।

DID YOU
KNOW
?
আইপিএল-এ তৃতীয়বার ১৫০
ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাকালামের পর তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএল-এর কোনও ম্যাচে ১৫০-এর বেশি রান করলেন কে এল রাহুল।

IPL 2026: কে এল রাহুল (KL Rahul) যেদিন ছন্দে থাকেন, সেদিন মাঠে অন্য কারও দিকে নজর দেওয়া যায় না। শনিবার বিকেলে ঠিক তেমনই হল। আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের (Delhi Capitals vs Punjab Kings) বিরুদ্ধে ওপেন করতে নেমে ৬৭ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন রাহুল। তিনি আইপিএল-এ ভারতীয় ব্যাটারদের মধ্যে কোনও ম্যাচে সবচেয়ে বেশি রানের নজির গড়লেন। এদিন ১৬টি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি মারেন রাহুল। পুরুষদের টি-২০ ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কোনও ম্যাচে ১৫০-এর বেশি রান করলেন এই তারকা ব্যাটার। ২০২৪-২৫ মরসুমে রাজকোটে (Rajkot) হায়দরাবাদের হয়ে মেঘালয়ের (Hyderabad vs Meghalaya) বিরুদ্ধে ১৫১ রান করেন তিলক ভার্মা (Tilak Varma)। শনিবার তাঁকে ছাপিয়ে গেলেন রাহুল। তিনি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্রুততম শতরান করলেন।

চলতি আইপিএল-এ সর্বাধিক স্কোর দিল্লির

এদিন পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দুই উইকেট হারিয়ে ২৬৪ রান করল দিল্লি। রাহুলের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করেন নীতীশ রানা (Nitish Rana)। তিনি ৪৪ বলে ৯১ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। আইপিএল-এর ইতিহাসে যে কোনও উইকেট জুটিতে দ্বিতীয় সর্বাধিক রান যোগ করলেন রাহুল ও নীতীশ। তাঁরা এদিন ২২০ রান যোগ করেন। ২০১৬ সালের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাট লায়ন্সের (Royal Challengers Bengaluru vs Gujarat Lions) বিরুদ্ধে ২২৯ রান যোগ করেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) ও বিরাট কোহলি (Virat Kohli)। এদিন সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেলেন রাহুলরা। দল হিসেবে রেকর্ড গড়ল দিল্লি ক্যাপিটালস। তারা চলতি আইপিএল-এ কোনও ম্যাচে সবচেয়ে বেশি রান করল। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ২৫৪ রান করেছিল পাঞ্জাব কিংস। তাদের বিরুদ্ধে ম্যাচেই তাদের সেই রেকর্ড ভেঙে দিল দিল্লি।

বাউন্ডারি মারার নতুন নজির রাহুলের

২০১৩ সালের আইপিএল-এ আরসিবি-র হয়ে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার (Pune Warriors India) বিরুদ্ধে ম্যাচে ৩০ বার বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি মারেন ক্রিস গেইল (Chris Gayle)। শনিবার ২৫টি বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি মারেন রাহুল। তিনি এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সবার আগে থাকলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।