RR vs RCB: বৈভব সূর্যবংশী-ধ্রুব জুরেলের দাপটে ম্লান রজত পতিদার, আইপিএল-এর শীর্ষেই রাজস্থান

Published : Apr 11, 2026, 12:22 AM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru: এবারের আইপিএল-এর (IPL 2026) অন্যতম আকর্ষণীয় দুই দল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার এই দুই দলের লড়াই জমজমাট হয়ে উঠল। ফের নজর কেড়ে নিলেন রাজস্থানের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। অবিশ্বাস্য ব্যাটিং করলেন এই কিশোর।

DID YOU KNOW ?
১৫ বলে অর্ধশতরান
শুক্রবার রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করলেন বৈভব সূর্যবংশী।

IPL 2026: চারে চার। পরপর ম্যাচ জিতে চলচি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই থেকে গেল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। শুক্রবার গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) ছয় উইকেটে হারিয়ে চার ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে বাকিদের চেয়ে এগিয়ে থাকল রাজস্থান। প্রথম দুই ম্যাচে জয় পেলেও, তৃতীয় ম্যাচে হার মানল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ২০১ রান করে আরসিবি। ১৮ ওভারেই চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল রাজস্থান। এবারের আইপিএল-এ ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে রাজস্থান। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এবারের আইপিএল-এ অনেকদূর যাবে রাজস্থান।

রজত পতিদারের লড়াই

এদিন বৃষ্টির জন্য দেরিতে শুরু হয় ম্যাচ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯৪ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। ওপেন করতে নেমে ১৬ বলে ৩২ রান করেন বিরাট কোহলি (Virat Kohli)। দলের প্রয়োজনের মুহূর্তে অসাধারণ লড়াই করেন অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। তিনি ৪০ বলে ৬৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি। ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) ১৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। অধিনায়কের লড়াইয়ের পর জয়ের আশায় ছিল আরসিবি। কিন্তু তা হল না।

বৈভব সূর্যবংশী-ধ্রুব জুরেলের ব্যাটিং বিস্ফোরণ

রাজস্থানের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) ফের অসাধারণ ব্যাটিং করলেন। এই কিশোর ১৫ বলে অর্ধশতরান পূরণ করার পর ২৬ বলে ৭৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডরি ও সাতটি ওভার-বাউন্ডারি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে বৈভবের মতোই অসামান্য পারফরম্যান্স দেখালেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এই উইকেটকিপার-ব্যাটার ৪৩ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ২৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইপিএল-এ নিজেদের প্রথম ৪ ম্যাচেই জয় পেল রাজস্থান।
চলতি আইপিএল-এ একমাত্র দল হিসেবে প্রথম ৪ ম্যাচেই জয় পেয়ে লিগ টেবলের শীর্ষে রাজস্থান রয়্যালস।
Read more Articles on
click me!

Recommended Stories

World Test Championship: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল বাড়ছে, প্রস্তাব আইসিসি-র
Mukul Choudhary: মুকুল চৌধুরীকে ক্রিকেটার করে তুলতে ঋণ নিতে হয়েছিল, জেলেও গিয়েছিলেন বাবা!