Lucknow Super Giants: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এর (IPL 2026) গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই জয়ে দলের সবাই উজ্জীবিত হয়ে উঠেছেন। তবে এরপরেই খারাপ খবর এল। চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার (Sri Lanka) তারকা ক্রিকেটার।
KNOW
Wanindu Hasaranga: এবারের আইপিএল (IPL 2026) থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার (Sri Lanka) স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডি (Tom Moody) এই খবর জানিয়েছেন। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মুডি বলেন, 'ও আমাদের দলে যোগ দিতে পারবে না। আমরা সে কথা জানতে পেরে প্রস্তুতি নিচ্ছি। আমরা পরিবর্ত খেলোয়াড়ের খোঁজ করছি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।' ফিটনেস সংক্রান্ত কারণেই এবারের আইপিএল-এ খেলতে পারছেন না হাসারঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট (Sri Lanka Cricket) সম্প্রতি ফিটনেসের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করেছে। ফিটনেসের নির্দিষ্ট শর্ত পূরণ করতে না পারলে কোনও ক্রিকেটার বিদেশের লিগে খেলার অনুমতি পাচ্ছেন না। হাসারঙ্গা ফিটনেস টেস্ট দেননি। এই কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট তাঁকে আইপিএল-এ যোগ দেওয়ার অনুমতি দিল না।
চোটের কারণে সমস্যায় হাসারঙ্গা
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলেন হাসারঙ্গা। এই স্পিনার গত মরসুমে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ছিলেন। এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) তাঁকে দু'কোটি টাকা দিয়ে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) শ্রীলঙ্কার প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে মারাত্মক চোট পান হাসারঙ্গা। সেই চোটের কারণেই তাঁর পক্ষে আইপিএল-এ খেলা সম্ভব হচ্ছে না।
কেকেআর-এর বিরুদ্ধে অবিস্মরণীয় জয় লখনউয়ের
কেকেআর-এর বিরুদ্ধে তিন উইকেটে জয় পেয়েছে লখনউ। এই জয়ের নায়ক মুকুল চৌধুরী (Mukul Choudhary)। ২৭ বলে ৫৪ রান করে অপরাজিত থেকে লখনউকে প্রায় হারা ম্যাচ জিতিয়ে দেন মুকুল। ২১ বছর বয়সি এই ক্রিকেটার ইডেন গার্ডেন্স মাতিয়ে দিলেন। এখনও পর্যন্ত ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে চার ম্যাচ খেলেছে লখনউ। তার মধ্যে তিন ম্যাচেই তারা জয় পেয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


