Shaheen Afridi: শুধরে যাওয়ার লক্ষণ নেই, ফের বল-বিকৃতি শাহিন শাহ আফ্রিদির!

Published : May 12, 2026, 03:48 PM IST
Shaheen Afridi BBL

সংক্ষিপ্ত

Shaheen Afridi News: পাকিস্তানের (Pakistan) পেসার শাহিন শাহ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে যত না সাফল্য পেয়েছেন, তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়ে পড়েছেন। শৃঙ্খলাভঙ্গ, বল-বিকৃতি-সহ নানা ধরনের বেআইনি ও অনৈতিক কার্যকলাপে তাঁর নাম জড়িয়েছে। এবার বাংলাদেশ সফরে (Pakistan tour of Bangladesh, 2026) গিয়েও ফের একই কাজ করলেন এই পেসার।

DID YOU KNOW ?
পিএসএল-এ বল-বিকৃতি
চলতি বছরের মার্চে পাকিস্তান সুপার লিগেও বল-বিকৃতির সঙ্গে জড়িত ছিলেন শাহিন শাহ আফ্রিদি।

Shaheen Shah Afridi Ball Tampering: 'অঙ্গারঃ শতধৌতেন মলিনত্বং ন মুঞ্চতি।' এই প্রবাদ ফের সত্য বলে প্রমাণ করে দিলেন শাহিন শাহ আফ্রিদি। ঢাকার (Dhaka) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (Sher-e-Bangla National Cricket Stadium) বাংলাদেশের বিরুদ্ধে (Bangladesh vs Pakistan) প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন বল-বিকৃতি ঘটান আফ্রিদি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস চলাকালীন এই কাণ্ড ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ইচ্ছাকৃতভাবে বুটের স্পাইক দিয়ে বলের চামড়ায় ক্ষত তৈরি করছেন এই পেসার। এই ঘটনা মাঠে থাকা দুই আম্পায়ার কুমার ধর্মসেনা (Kumar Dharmasena) ও রিচার্ড কেটলবরোর (Richard Kettleborough) দৃষ্টি এড়ায়নি। বিশেষ করে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন স্পিনার ধর্মসেনা এই ধরনের বিষয় সম্পর্কে ভালোভাবেই অবহিত। এই কারণে দুই আম্পায়ারই বল পরীক্ষা করেন। এই টেস্ট শেষ হওয়ার পর ম্যাচ রেফারি কী রিপোর্ট দেন, তার উপরেই আফ্রিদির শাস্তি নির্ভর করছে। বল-বিকৃতির অভিযোগ প্রমাণিত হলে জরিমানা ও নির্বাসনের শাস্তি দিতে পারে আইসিসি (ICC)।

বারবার বল-বিকৃতি আফ্রিদির

আফ্রিদির বল-বিকৃতি নতুন কিছু নয়। অতীতেও এই পেসার একই ধরনের কাণ্ড ঘটিয়েছেন। চলতি বছরের মার্চেই পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League 2026) চলাকালীন করাচি কিংসের (Karachi Kings) বিরুদ্ধে ম্যাচে বল-বিকৃতির জন্য আফ্রিদির দল লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) পাঁচ রান পেনাল্টি হয়। সেই সময় দেখা যায়, আফ্রিদির সঙ্গে তাঁর সতীর্থ হ্যারিস রউফ (Haris Rauf) ও ফকর জামান (Fakhar Zaman) বল-বিকৃতি করছেন। এবার টেস্ট ম্যাচেও বল-বিকৃতি করলেন আফ্রিদি।

 

 

চুরি পাকিস্তানিদের মজ্জাগত

পাকিস্তানের একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, স্পট-ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। একাধিক ক্রিকেটারকে নির্বাসিতও করা হয়েছে। পাকিস্তানিদের বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগও নতুন কিছু নয়। কিন্তু তারপরেও পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে কোনও বদল দেখা যাচ্ছে না। মাঠে কী ধরনের আচরণ করতে হয়, সে বিষয়ে তাঁদের শিক্ষার অভাব রয়েছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্টে বল-বিকৃতি।
ঢাকায় বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিন বল-বিকৃতি করেছেন শাহিন শাহ আফ্রিদি।
Read more Articles on
click me!

Recommended Stories

Rahul Dravid: ইউরোপের টি-২০ লিগে দল কিনলেন, নতুন ভূমিকায় রাহুল দ্রাবিড়
IPL 2026: আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? জেনে নিন অঙ্ক