লিডসের মাঠে ফিল্ডিং করার সময়, শ্রেয়াঙ্কার গোড়ালি মচকে যায়। মূলত, বাউন্ডারি আটকাতে গিয়ে তিনি দ্রুত দৌড়ন এবং ডাইভ দেন। শ্রেয়াঙ্কা বলটি সফলভাবে আটকেও দেন। কিন্তু ডাইভ দেওয়ার সময়, তাঁর ডান গোড়ালিটি বিশ্রীভাবে মুচড়ে মাটিতে আটকে যায়। যন্ত্রণায় তিনি মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।