India vs Netherlands: এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ডাচরা। আর ব্যাট করতে নেমেই বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার স্মৃতি মান্ধানা খেলেন ৪৭ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস। ১১টি চার এবং ১টি ছয় মারেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪৫। 

India vs Netherlands: মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অপরাজেয় ভারতের প্রমীলা বাহিনী (india vs netherlands)। এবার নেদারল্যান্ডসকে ৯৫ রানে হারাল টিম ইন্ডিয়া। হেডিংলিতে বুধবার, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয় ভারত বনাম নেদারল্যান্ডস। সেই ম্যাচেই, ৯৫ রানে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা (women t20 world cup 2026)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ডাচরা। আর ব্যাট করতে নেমেই বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় ব্যাটাররা। ওপেনার স্মৃতি মান্ধানা খেলেন ৪৭ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস। ১১টি চার এবং ১টি ছয় মারেন তিনি। স্ট্রাইক রেট ১৫৭.৪৫।

বিশ্বকাপে এবার নেদারল্যান্ডসকে হারিয়ে দিল ভারত! 

Scroll to load tweet…

দলের আরেক ওপেনার শেফালি ভার্মার করেন ৩৮ বলে ৫৫ রান। তাঁর ইনিংসে ছিল ১০টি চার। স্ট্রাইক রেট ১৪৪.৭৪। জেমিমা রদ্রিগেজ করেন ১৯ রান, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের সংগ্রহে ২০ রান। তিনি অপরাজিত থাকেন। যস্তিকা ভাটিয়ার ঝুলিতে ৩ রান, অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১২ রান এবং দীপ্তি শর্মা ১০ রানে অপরাজিত থাকেন। 

নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে ভারত। নেদারল্যান্ডসের হয়ে ২টি উইকেট নেন ক্যারোলিন ডি ল্যাঞ্জ। এছাড়া ১টি করে উইকেট পান আইরিস জুইলিং, হেদার সিজার্স এবং মির্থে ভ্যান ডেন রাড। 

জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ১১৪ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ওপেনার হেদার সিজার্স আউট হন ২১ রানে। মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান ফেবে মোলকেনবোয়ার। অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার ব্যাবেট ডি লিডের ঝুলিতে মাত্র ২৮ রান। স্টারে ক্যালিস ১৮ রান যোগ করেন স্কোরবোর্ডে। অন্যদিকে, রবিন রিজকে করেন মাত্র ৮ রান। 

Scroll to load tweet…

বিধ্বংসী পারফরম্যান্স টিম ইন্ডিয়ার

ফ্রেডেরিক ওভারডিকের ঝুলিতে ৯ রান, আইরিস জুইলিং-এর সংগ্রহে ৮ রান এবং সিলভার সিজার্স করেন মাত্র ১ রান। তবে মির্থে ভ্যান ডেন রাড, ক্যারোলিন ডি ল্যাঞ্জ এবং ইসাবেল ভ্যান ডার ওয়ানিং কোনও রানই করতে পারেননি। বলা ভালো, ভারতের দাপুটে বোলিং-এর সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি নেদারল্যান্ডস ব্যাটাররা। 

টিম ইন্ডিয়ার হয়ে একাই চার উইকেট নেন শ্রী চরণি। এছাড়া ৩টি উইকেট পেয়েছেন শেফালি ভার্মা। দুটি উইকেট নেন নন্দনী শর্মা এবং একটি উইকেট দীপ্তি শর্মার ঝুলিতে। ভারত ম্যাচ জিতে নেয় ৯৫ রানে। ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা। 

Scroll to load tweet…

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, যস্তিকা ভাটিয়া, জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার-ব্যাটার), দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরণি, ক্রান্তি গৌড়, নন্দনী শর্মা

নেদারল্যান্ডসঃ হেদার সিজার্স, ফেবে মোলকেনবোয়ার, ব্যাবেট ডি লিড (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), স্টারে ক্যালিস, রবিন রিজকে, ফ্রেডেরিক ওভারডিক, আইরিস জুইলিং, মির্থে ভ্যান ডেন রাড, ক্যারোলিন ডি ল্যাঞ্জ, সিলভার সিজার্স, ইসাবেল ভ্যান ডার ওয়ানিং

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।