Sourav Ganguly: সৌরভের ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন, 'দুসরা' নিয়ে কড়া দিল্লি হাইকোর্ট

Published : Nov 06, 2026, 05:56 PM IST
Sourav Ganguly

সংক্ষিপ্ত

Film Doosra: দুসরা ছবি নিয়ে বিতর্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পক্ষে রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। এর ফলে স্বস্তি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দুসরা ছবির নির্মাতাদের কড়া বার্তা দিয়েছে দিল্লি হাইকোর্ট।

DID YOU KNOW ?
দুসরা নিয়ে আপত্তি
দুসরা ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

Delhi High Court Ruling on Film Doosra: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ব্যক্তিত্ব ও প্রচার সংক্রান্ত অধিকার (Personality and Publicity Rights) লঙ্ঘন করেছে ‘দুসরা’ ছবিটি। শুক্রবার এমনই পর্যবেক্ষণ জানাল দিল্লি হাইকোর্ট। ছবির নির্মাতাদের উপর একাধিক শর্ত আরোপ করেছে আদালত। যার মধ্যে রয়েছে ছবির শুরু ও শেষে স্পষ্ট সতর্কীকরণ বা ডিসক্লেমার দেখানো এবং দু'কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ। তবে বিচারপতি তেজস কারিয়া (Justice Tejas Karia) জানিয়েছেন, সৌরভের ব্যক্তিত্ব এবং তাঁর ক্রিকেটজীবনের সঙ্গে যুক্ত ঘটনাগুলি ছবির কাহিনির এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত যে, এই পর্যায়ে ছবির ওই অংশগুলি আলাদা করে বাদ দেওয়া সম্ভব নয়। ‘দুসরা’ ছবির নির্মাতা সংস্থা রমেশ দেও প্রোডাকশনস প্রাইভেট লিমিটেডকে ছবির শুরু এবং শেষে হিন্দি ও ইংরাজি, দুই ভাষাতেই ডিসক্লেমার দিতে নির্দেশ দিয়েছে আদালত। সেখানে স্পষ্টভাবে জানাতে হবে, ছবিতে সৌরভের ব্যক্তিত্ব ব্যবহারের জন্য তাঁর কাছ থেকে কোনও সম্মতি নেওয়া হয়নি। পাশাপাশি ছবিটি সৌরভের ব্যক্তিত্ব বা প্রচার সংক্রান্ত অধিকার লঙ্ঘনের উদ্দেশ্যে তৈরি হয়নি বলেও উল্লেখ করতে হবে।

কড়া পর্যবেক্ষণ আদালতের

এই নির্দেশ কার্যকরের জন্য ‘দুসরা’-র নির্মাতাদের দু'দিন সময় দিয়েছে আদালত। পাশাপাশি আগামী দু'সপ্তাহের মধ্যে দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দু'কোটি টাকার নিঃশর্ত ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে হবে প্রযোজকদের। বিচারপতি কারিয়া স্পষ্ট করে দিয়েছেন, আদালতের আরোপ করা কোনও শর্ত পূরণে ব্যর্থ হলে ছবিটি বা তার কোনও অংশ বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া কিংবা ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।

‘দুসরা’ নিয়ে কেন বিতর্ক? 

সৌরভ এবং লুভ ফিল্মস এলএলপি (Luv Films LLP) যৌথভাবে এই মামলা দায়ের করেছিলেন। সৌরভের জীবন ও ক্রিকেট কেরিয়ার নিয়ে অনুমোদিত বায়োপিক তৈরির স্বত্ব রয়েছে লুভ ফিল্মসের কাছে। তাঁদের অভিযোগ, সৌরভের অনুমতি ছাড়াই তাঁর ক্রিকেটজীবনের সঙ্গে জড়িত পরিচিত ঘটনা, ব্যক্তিত্ব ও স্মরণীয় মুহূর্তকে বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে ‘দুসরা’ ছবির নির্মাতারা। বিশেষ করে ২০০২ সালের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে (2002 NatWest Series final) ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া এবং লর্ডসের (Lord’s) ব্যালকনি থেকে সৌরভের জার্সি খুলে ওড়ানোর বিখ্যাত মুহূর্তকে কেন্দ্র করেই আপত্তি জানিয়েছিলেন মামলাকারীরা। ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি, ডিজিটাল রিলিজ এবং অন্যান্য মাধ্যমে প্রচার বন্ধ করার আবেদন জানিয়েছিলেন সৌরভ ও লুভ ফিল্মস। ছবির ট্রেলার ও প্রচারমূলক প্রচারাভিযান নিয়েও আপত্তি তোলা হয়েছিল। তাঁদের বক্তব্য, সৌরভের পরিচিতি, চেহারা এবং ক্রিকেটজীবনের আইকনিক মুহূর্তগুলি অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। এর ফলে দর্শকদের মধ্যে এমন ধারণাও তৈরি হতে পারে যে, সৌরভ নিজে ছবিটির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা ছবিটিকে অনুমোদন করেছেন। ২০২১ সালেই লুভ ফিল্মসের সঙ্গে চুক্তি সৌরভের মামলায় জানানো হয়েছে, ২০২১ সালের ৫ অগস্ট সৌরভ লুভ ফিল্মসের সঙ্গে একটি চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী, তাঁর জীবন ও ক্রিকেটযাত্রার উপর ভিত্তি করে অডিও-ভিস্যুয়াল কনটেন্ট তৈরি এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের একচেটিয়া অধিকার দেওয়া হয়েছিল সংস্থাটিকে। লুভ ফিল্মস জানিয়েছে, সৌরভের অনুমোদিত বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ তৈরির জন্য তারা ইতিমধ্যেই বিপুল অর্থ বিনিয়োগ করেছে। ছবিটি ২০২৭ সালের ১৪ মে মুক্তি পাওয়ার কথা। মামলাকারীদের দাবি, গত ১২ অক্টোবর ‘দুসরা’ ছবির ট্রেলার ও প্রচার শুরু হওয়ার পরই এই বিতর্কের সূত্রপাত। তাঁদের অভিযোগ, ছবির প্রচারে সৌরভের অধিনায়কত্ব এবং ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ভারতের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমনকী লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ওড়ানোর দৃশ্যকেও প্রচারের হাতিয়ার করা হয়েছে। সৌরভের জনপ্রিয়তা ও পরিচিতিকে কাজে লাগিয়ে বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন মামলাকারীরা। এই মামলায় সৌরভ ও লুভ ফিল্মসের হয়ে আইনজীবী গীতিকা আগরওয়াল, জয়া গোয়েল, অর্জুন আগরওয়াল, মনপ্রীত কউর ও মেহক সওয়াল করেন। নিও জুরিস অ্যাডভোকেটস অ্যান্ড সলিসিটর্সের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়েছিল। দিল্লি হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত ‘দুসরা’ ছবির মুক্তি ও বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে নির্মাতাদের নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। অন্যদিকে, সৌরভের অনুমোদিত বায়োপিক ‘দাদা’ মুক্তির অপেক্ষায় রয়েছে ২০২৭ সালের ১৪ মে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
২০২৭ সালের ১৪ মে মুক্তি পাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।
২০২৭ সালের ১৪ মে মুক্তি পেতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক দাদা। এখন এই ছবির কাজ চলছে।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Bangladesh: দীর্ঘ জটিলতার পর বাংলাদেশ সফরে যাবেন শুবমানরা? তারিখ নিয়ে আলোচনা
IPL 2027: ঋষভ পন্থ, কুলদীপ যাদব থেকে লিয়াম লিভিংস্টোন, আইপিএল ২০২৭ ট্রেডে দলবদল এই তারকাদের