South Africa vs New Zealand: গতবারের রানার্সদের বিদায়, টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড

Published : Mar 04, 2026, 10:16 PM ISTUpdated : Mar 04, 2026, 10:46 PM IST
Finn Allen

সংক্ষিপ্ত

South Africa vs New Zealand: টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে পৌঁছনোর স্বপ্নপূরণ করতে পারল না দক্ষিণ আফ্রিকা। সহজেই ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এবার বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালের অপেক্ষা।

DID YOU KNOW ?
ফিন অ্যালেনের রেকর্ড
পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দ্রুততম শতরান করে নতুন নজির গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন।

2026 ICC Men's T20 World Cup: মার্কো জ্যানসেনের (Marco Jansen) লড়াইকে ম্লান করে দিলেন ফিন অ্যালেন (Finn Allen)। দক্ষিণ আফ্রিকাকে (South Africa vs New Zealand) সহজেই নয় উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। বুধবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সব কাজই ঠিকমতো করল কিউয়িরা। টসে জেতার পর তারা ম্যাচও জিতল। ম্যাচের শুরুতে চাপে পড়ে গেলেও, জ্যানসেনের অপরাজিত অর্ধশতরানের সুবাদে আট উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। টি-২০ ফর্ম্যাটে এই স্কোর লড়াই করার মতো। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটারদের দাপটে সহজ জয় এল। ১২.৫ ওভারেই এক উইকেট হারিয়ে জয় তুলে নিলেন অ্যালেনরা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড (India vs England) লড়াই। যে দল এই ম্যাচে জয় পাবে, তারা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

রোহিতের রেকর্ড ভেঙে দিলেন অ্যালেন

পুরুষদের আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আইসিসি-র পূর্ণ সদস্য দুই দলের ম্যাচে এতদিন দ্রুততম শতরানের রেকর্ড ছিল রোহিত শর্মা (Rohit Sharma) ও ডেভিড মিলারের (David Miller) দখলে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) ভারতের হয়ে ৩৫ বলে শতরান করেন রোহিত। সে বছরই বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার (South Africa vs Bangladesh) হয়ে ৩৫ বলে শতরান করেন মিলার। বুধবার ৩৩ বলে শতরান করে নতুন রেকর্ড গড়লেন অ্যালেন। তিনি ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি। অ্যালেনের ওপেনিং পার্টনার টিম সিফার্টও (Tim Seifert) ভালো ব্যাটিং করেন। তিনি ৩৩ বলে ৫৮ রান করেন। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ১৩ রান করে অপরাজিত থাকেন।

বোলিংয়ে ব্যর্থ জ্যানসেন

জ্যানসেন ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকলেও, বোলিংয়ে দলকে ডোবালেন। তিনি ২.৫ ওভার বোলিং করে ৫৩ রান দেন। করবিন বশ (Corbin Bosch) দুই ওভার বোলিং করে ৩৫ রান দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড।
২০২১ সালের পর এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এবার খেতাব জয়ই তাদের লক্ষ্য।
Read more Articles on
click me!

Recommended Stories

South Africa vs New Zealand: মার্কো জ্যানসেনের অনবদ্য লড়াই, ইডেনে নিউজিল্যান্ডের টার্গেট ১৭০
Submarine Attack On Iranian Ship: ভারত থেকে ফেরার পথে ইরানি যুদ্ধজাহাজ টর্পেডো দিয়ে ধ্বংস মার্কিন সাবমেরিনের, মৃত ৮০