SRH vs DC: হায়দরাবাদের লক্ষ্য রানের পাহাড় গড়া, আটকাতে তৈরি দিল্লিও! হাই-ভোল্টেজ লড়াই

Published : Apr 21, 2026, 10:16 AM IST
SRH vs DC: হায়দরাবাদের লক্ষ্য রানের পাহাড় গড়া, আটকাতে তৈরি দিল্লিও! হাই-ভোল্টেজ লড়াই

সংক্ষিপ্ত

SRH vs DC: আইপিএলে মঙ্গলবার, সানরাইজার্স হায়দরাবাদের সামনে দিল্লি ক্যাপিটালস। হায়দরাবাদের মাঠে এই ম্যাচেও রানের পাহাড় গড়ার সম্ভাবনা রয়েছে। একদিকে হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং এবং অন্যদিকে জয়ের রাস্তায় ফেরা দিল্লি।

SRH vs DC: আইপিএলে মঙ্গলবার, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ধুন্ধুমার লড়াই। ম্যাচ শুরু হবে হায়দরাবাদে, সন্ধ্যা সাড়ে সাতটায়। বোলাররা ফর্মে ফেরায় সানরাইজার্স হায়দরাবাদ এই মুহূর্তে আরও ভয়ঙ্কর দল হয়ে উঠেছে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস আবার গতবারের চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের রাস্তায় ফিরে এসেছে।

হায়দরাবাদের মাঠে রানের বন্যা বইতে পারে বলে আশা করা হচ্ছে। শেষ দুটি ম্যাচে তো হায়দরাবাদ বিশাল স্কোর করে প্রতিপক্ষকে কার্যত, গুঁড়িয়ে দিয়েছে। ট্র্যাভিস হেড এখনও তার সেরা ফর্মে না থাকলেও, অভিষেক শর্মা, ঈশান কিষাণ কিষাণ এবং হেনরিখ ক্লাসেনের ব্যাট হায়দরাবাদের স্কোরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে পারে।

দিল্লির ওপেনিং সমস্যা অনেকটাই মিটে গেছে

এহসান মালিঙ্গা, নতুন পেস বোলার প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন কার্যত, অধিনায়ক ঈশান কিষাণের কাজটা অনেকটা সহজ করে দিচ্ছেন। অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও প্রতিপক্ষের জন্য একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে, কে এল রাহুল ফর্মে ফেরায় দিল্লির ওপেনিং সমস্যা অনেকটাই মিটে গেছে।

শুরু থেকেই মারকুটে মেজাজে থাকেন পাথুম নিসাঙ্কা। ইমপ্যাক্ট প্লেয়ার সমীর রিজভি ক্রিজে জমে গেলে তো স্কোরবোর্ড রকেটের গতিতে ছুটবে। ফিনিশার হিসেবে ট্রিস্টান স্টাবস আর ডেভিড মিলারের ওপর অনেক আশা। লুঙ্গি এনগিডি, টি নটরাজন এবং মুকেশ কুমারের পেস ত্রয়ীর পাশাপাশি অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদবের স্পিন জুটির পারফরম্যান্স ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে।

সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে?

দুই দল এর আগে মোট ২৬ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে হায়দরাবাদ জিতেছে ১৩ বার এবং দিল্লি ১২ বার। দেখে নেওয়া যাক সম্ভাব্য প্রথম একাদশ।

সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল অরোরা, লিয়াম লিভিংস্টোন / হর্ষ দুবে, শিভাঙ্গ কুমার, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, এহসান মালিঙ্গা।

দিল্লি ক্যাপিটালস: কেএল রাহুল, পাথুম নিসাঙ্কা, নীতিশ রানা, সমীর রিজভি, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল, আউকিব নবি, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, টি নটরাজন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

KKR vs RR IPL: অবশেষে স্বস্তি, কলকাতা জিততেই মেট্রো স্টেশনের মধ্যে গড়াগড়ি খেলেন নাইট সমর্থক! যেন বাড়ির বেডরুম
Chris Morris: ৯ বলে ৩৮ রান! আইপিএল-এর ইতিহাসে এমন বিধ্বংসী ইনিংস আর নেই, কোন ম্যাচে গড়েছিলেন?