Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটে ফের যৌন কেলেঙ্কারি, গ্রেফতার ২ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার

Published : May 01, 2026, 03:17 PM IST
Sri Lanka Cricket team

সংক্ষিপ্ত

Sri Lanka Under-19 National Cricket Team: শ্রীলঙ্কা ক্রিকেটে যৌন কেলেঙ্কারি নতুন কিছু নয়। অতীতে পুরুষদের সিনিয়র ক্রিকেট দলের একাধিক তারকার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধেও যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠল। এই ঘটনায় ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বারবার যৌন কেলেঙ্কারি
শ্রীলঙ্কার ক্রিকেটে যৌন কেলেঙ্কারির ঘটনা নতুন কিছু নয়। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে।

Sri Lanka Cricket News: শ্রীলঙ্কা ক্রিকেটে যৌন কেলেঙ্কারির 'ঐতিহ্য' অব্যাহত। দানুশকা গুণতিলকা (Danushka Gunathilaka), দলীপ সমরবীরা (Dulip Samaraweera), তিলকরত্নে দিলশানের (Tillakaratne Dilshan) মতো তারকা ক্রিকেটার অতীতে যে ধরনের কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, এবার শ্রীলঙ্কার জাতীয় অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধেও সেই একই অভিযোগ উঠল। এক হোটেলের শৌচাগারে গোপনে কয়েকজন চিকিৎসকের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তোলার অভিযোগে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের দুই ক্রিকেটারকে। চিকিৎসকরা এক আলোচনাসভা উপলক্ষে ওই হোটেলে গিয়েছিলেন। সেখানেই ক্রিকেটারদের বিরুদ্ধে শৌচাগারে লুকিয়ে মোবাইল ফোনে তাঁদের ভিডিও তোলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেটের মুখ পুড়েছে। তরুণ ক্রিকেটারদের এই আচরণ তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। একইসঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট-সংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ক্রিকেটারদের বেড়ে ওঠার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে মনে করছেন অনেকে।

ফের লজ্জায় শ্রীলঙ্কা ক্রিকেট

শ্রীলঙ্কার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে রাজধানী কলম্বোর (Colombo) নারাহেনপিতা (Narahenpita) অঞ্চলে। মহিলা চিকিৎসকরা স্নান করার সময় লুকিয়ে তাঁদের ভিডিও তোলার অভিযোগে জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকরা পেশা সংক্রান্ত আলোচনাসভার জন্য ওই হোটেলে গিয়েছিলেন। কোনওভাবে শৌচাগারের দরজার ফাঁক দিয়ে মোবাইল ফোনে স্নানরতা চিকিৎসকদের ভিডিও তোলা হয়। তদন্ত শুরু করার পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ক্রিকেটাররা ওই হোটেলে থাকা পুরুষদেরও গোপন ভিডিও তুলেছেন। এই গোপন ভিডিও কোনও ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।

জামিনে মুক্ত অভিযুক্ত ক্রিকেটাররা

গ্রেফতার করার পর অভিযুক্ত ক্রিকেটারদের হাফটসড্রপ ম্যাজিস্ট্রেটস কোর্টে (Hulftsdorp Magistrate’s Court) পেশ করা হয়েছিল। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। ১,৫৬৪ মার্কিন ডলারের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। ২৫ মে ফের এই মামলার শুনানি। সেদিন অভিযুক্ত ক্রিকেটারদের আদালতে হাজিরা দিতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
গ্রেফতার শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের ২ ক্রিকেটার।
যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের ২ ক্রিকেটার।
Read more Articles on
click me!

Recommended Stories

Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা