T-20 World Cup 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দুই দলের নির্ভরযোগ্য দুই অলরাউন্ডার চোটের কারণে ছিটকে গেছেন।
হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার
চলতি বিশ্বকাপে একের পর এক চোট। সেই তালিকা যেন ক্রমশই লম্বা হচ্ছে। নিঃসন্দেহে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা। দুই দলের নির্ভরযোগ্য দুই অলরাউন্ডার চোটের কারণে ছিটকে গেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে, হ্যামস্ট্রিংয়ে চোট পান শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার জেরেই ২০২৬ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ রানে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই ২৮ বছর বয়সী ওয়ানিন্দু হাসারাঙ্গা।
24
শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাঁর ছিটকে যাওয়া শ্রীলঙ্কার জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। তবে হাসারাঙ্গার পরিবর্তে আইসিসি এখনও নতুন কোনও ক্রিকেটারকে অনুমোদন দেয়নি। তবে তাঁর জায়গায় আরেক লেগ-স্পিনার অলরাউন্ডার দুশান হেমন্তকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। ৩১ বছর বয়সী হেমন্ত শ্রীলঙ্কার হয়ে এখনও পর্যন্ত, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইকোনমি রেট ৭.৮৫। ৬টি উইকেট নিয়েছেন।
34
বাঁদিকের গোড়ালিতে আবার চোট
অন্যদিকে, চোটের তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলও। বাঁদিকের গোড়ালিতে আবার চোট পাওয়ায় ২০২৬ সালের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের বাকি ম্যাচগুলি থেকে তিনি ছিটকে গেছেন। এটি নিউজিল্যান্ড দলের জন্যও একটি বড় ধাক্কা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসি নিউজিল্যান্ড দলে মাইকেল ব্রেসওয়েলের পরিবর্তে রিজার্ভ ক্রিকেটার হিসেবে কোল ম্যাককঞ্চিকে অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। ৮ ফেব্রুয়ারি, চেন্নাইতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় ব্রেসওয়েল চোট পান। ওয়ার্ম-আপ অনুশীলনের সময়, তিনি আবার একই পেশিতে চোট পান। ফলে, তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে।