T20 World Cup Final: টি-২০ বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিংয়ের দায়িত্বে কারা? নাম ঘোষণা আইসিসি-র

Published : Mar 06, 2026, 07:20 PM IST
India vs England

সংক্ষিপ্ত

2026 ICC Men's T20 World Cup Final: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ ফাইনাল। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের (India vs New Zealand) জন্য় প্রস্তুতি শুরু করে দিয়েছে আইসিসি।

DID YOU KNOW ?
নরেন্দ্র মোদী স্টেডিয়াম
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। এবার সেখানেই টি-২০ বিশ্বকাপ ফাইনাল।

2026 ICC Men's T20 World Cup Final: রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে (India vs New Zealand) আম্পায়ার হিসেবে মাঠে থাকছেন দুই ইংরেজ। শুক্রবার আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ডের (England) রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth) ও অ্যালেক্স হোয়ার্ফকে (Alex Wharf) দায়িত্ব দেওয়া হয়েছে। টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ ফাইনালে দায়িত্ব পেলেন ইলিংওয়ার্থ। এই ইংরেজ আম্পায়ার ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনালেও দায়িত্ব পেয়েছিলেন। বার্বাডোজে (Barbados) সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) সাত রানে হারিয়ে জয় পায় ভারতীয় দল। এবার খেতাব ধরে রাখার লক্ষ্যে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। সেমি-ফাইনালে ইংল্যান্ডকে (India vs England) হারিয়ে ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার ফাইনালেও জয় আসবে বলে আশায় সারা দেশ।

ইলিংওয়ার্থকে নিয়ে আশা-আশঙ্কায় ভারতীয় শিবির

রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল হতে চলেছে আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। এখানেই ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ (2023 ICC Men's Cricket World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে (India vs Australia) হেরে যায় ভারতীয় দল। সেই ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন ইলিংওয়ার্থ। একই স্টেডিয়াম এবং একই আম্পায়ার থাকায় এবারের টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে আশঙ্কায় ভারতের অনেক ক্রিকেটপ্রেমী। তবে ইলিংওয়ার্থের আম্পায়ারিংয়েই গতবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল ছাড়াও গত বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (2025 ICC Champions Trophy) ফাইনালে জয় পায় ভারত। ফলে এই ইংরেজ আম্পায়ার থাকা মানেই ভারতীয় দল হেরে যাবে, এই আশঙ্কা অমূলক। পারফরম্যান্সের উপরেই ম্যাচের ফল নির্ভর করছে।

প্রথমবার বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হোয়ার্ফ

ইংল্যান্ডের প্রাক্তন সিমার হোয়ার্ফ প্রথমবার সিনিয়র পর্যায়ে কোনও বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকের (Allahuddien Paleker)। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের আদ্রিয়ান হোল্ডস্টক (Adrian Holdstock)। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট (Andy Pycroft)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারত।
Read more Articles on
click me!

Recommended Stories

European T20 Premier League: এবার বিদেশি লিগে ক্রিকেট দল কিনছেন রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন
T20 World Cup 2026 Final: টি-২০ বিশ্বকাপ ফাইনাল দেখতে যাচ্ছেন? বিশেষ ট্রেন পেতে পারেন