India vs England: বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) চলতি টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) দ্বিতীয় সেমি-ফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। দু'দলের ব্যাটারদেরই দাপট দেখা গেল।
KNOW
India vs England Semi-Final: সেমি-ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার মুম্বইয়ের (Mumbai) ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) রানে জয় পেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ২৫৩ রান করে। জবাবে ইংল্যান্ড দারুণ লড়াই করল। তবে তারা জয়ের কাছে পৌঁছতে পারল না। সাত উইকেট হারিয়ে ২৪৬ রান করল ইংল্যান্ড। ফলে ভারতীয় দল সাত রানে জয় পেল। ভারতের নায়ক হয়ে গেলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। অন্যদিকে, ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার জ্যাকব বেথেল (Jacob Bethell)। তিনি কার্যত একা লড়াই চালিয়ে ৪৮ বলে ১০৫ রান করেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। বেথেল যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ ভারতীয় দল জয়ের বিষয়ে নিশ্চিত হতে পারছিল না। শেষ ওভারের প্রথম বলে বেথেল রান আউট হয়ে যেতেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।
ওয়াংখেড়েতে ব্যাটারদের দাপট
এই ম্যাচে দুই দলের ব্যাটাররাই অসাধারণ পারফরম্যান্স দেখালেন। ভারতের হয়ে যেমন সঞ্জু ৪২ বলে ৮৯ রানের অসাধারণ ইনিংস খেললেন, ইংল্যান্ডের হয়ে তেমনই ঝোড়ো শতরান করলেন বেথেল। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন উইল জ্যাকস (Will Jacks)। তিনি ২০ বলে ৩৫ রান করেন। ওপেনার জস বাটলার (Jos Buttler) ২৫ রান করেন। টম ব্যান্টন (Tom Banton) পাঁচ বলে ১৭ রান করেন। স্যাম কারান (Sam Curran) ১৮ রান করেন। জোফ্রা আর্চার (Jofra Archer) চার বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
ভারতের বোলারদের ব্যর্থতা
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেখান বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)। এই স্পিনার চার ওভারে ৬৪ রান দিয়ে এক উইকেট নেন। আর্শদীপ সিং (Arshdeep Singh) চার ওভারে ৫১ রান দিয়ে এক উইকেট নেন। অক্ষর প্যাটেল (Axar Patel) তিন ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট নেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চার ওভারে ৩৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) চার ওভারে ৩৩ রান দিয়ে এক উইকেট নেন। শিবম দুবে (Shivam Dube) শেষ ওভারে বোলিং করতে গিয়ে ২২ রান দেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


