Gautam Gambhir: বিশ্বকাপে কেন খেলালেন স্যামসনকে? রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের হেড কোচ গম্ভীর

Published : Mar 15, 2026, 10:24 PM ISTUpdated : Mar 15, 2026, 10:36 PM IST
Gautam Gambhir: বিশ্বকাপে কেন খেলালেন স্যামসনকে? রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের হেড কোচ গম্ভীর

সংক্ষিপ্ত

Gautam Gambhir: টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর মনে করেন, ফর্মে থাকলে প্রথম ৬ ওভারেই দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে সঞ্জুর। কেন বিশ্বকাপে সঞ্জুকে খেলানো হয়েছিল এবং কীভাবে তাঁকে দলে নেওয়ার কথা বলা হয়ে? সেটাই এবার জানালেন গৌতম গম্ভীর।

Gautam Gambhir: ভারতীয় দলের হেড কোচের গলায় সঞ্জু স্যামসনের প্রশংসা (Sanju Samson)। প্রসঙ্গত, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে, অর্ধশতরান করেন সঞ্জু স্যামসন। আর তারপরেই টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর মনে করেন, ফর্মে থাকলে প্রথম ৬ ওভারেই দলকে ম্যাচ জেতানোর ক্ষমতা আছে সঞ্জুর (Gautam Gambhir)। 

সঞ্জু-গম্ভীর কেমিস্ট্রি

কেন বিশ্বকাপে সঞ্জুকে খেলানো হয়েছিল এবং কীভাবে তাঁকে দলে নেওয়ার কথা বলা হয়ে? সেটাই এবার জানালেন গৌতম গম্ভীর। জিও হটস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, “আমরা আসলে জানতাম যে, সঞ্জু ঠিক কী করতে পারে। ওর প্রতিভা এবং আক্রমণাত্মক মানসিকতা নিয়ে কারও মনে কোনও সন্দেহই ছিল না। ও যদি একবার ছন্দ পেয়ে যায়, তাহলে প্রথম ৬ ওভারেই ম্যাচ জিতিয়ে দিতে পারে।”

টিম ইন্ডিয়ার হেড কোচের কথায়, "জিম করার সময় একটা কথা ওকে বলেছিলাম। সেই সময়, আমরা দুজনেই গা ঘামাচ্ছিলাম। তখন আমি সঞ্জুকে বলি, তুমি জ়িম্বাবোয়ে ম্যাচে খেলছো। সঞ্জু বলল, তাহলে তাই হোক। ঠিক এইরকমই সাধারণ মানের কথাবার্তা হয় আমাদের মধ্যে। আমরা যে কোচ এবং ক্রিকেটার সেটা মাথাতেই রাখি না। এটা আসলে এমন একটা সম্পর্ক, যেখানে অনুশীলনে সরাসরি গিয়ে কথা হয়।”

কী বলছেন গম্ভীর?

গৌতম বলছেন, “অনেকেই বলেছে বাঁ-হাতি ব্যাটারদের ভিড় কমানোর জন্য সঞ্জুকে প্রথম একাদশে খেলানো হয়েছে। তবে এটা একেবারেই ঠিক কথা নয়। আমাদের তখন মনে হয়েছিল, টপ অর্ডারে একজন বিধ্বংসী ব্যাটারকে খেলানোর প্রয়োজন আছে। গত দেড় বছরে, আমাদের আইডিওলজি হচ্ছে, শুরু থেকেই যতটা সম্ভব আগ্রাসী হতে হবে। উল্টোদিকে অফস্পিনার বল করছে বলে সঞ্জুকে দলে নেওয়া হচ্ছে, এমনটা নয়। প্রথম ৬ ওভারে, দলকে আরও আগ্রাসী করার জন্যই ওকে নেওয়া হয়।"

সবমিলিয়ে, একটা কথা বলাই যায় যে, ভারতের ড্রেসিংরুমে সঞ্জু এবং গম্ভীরের কেমিস্ট্রি কিন্তু জমজমাট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Pakistan Cricket News: বিশ্বকাপে খারাপ খেলার ফল? চাকরি যেতে পারে পাক কোচ মাইক হেসনের
Kolkata Knight Riders: এবারের আইপিএল-এও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকছেন অজিঙ্কা রাহানে?