Vaibhav Sooryavanshi: ৩৬ বলে শতরান! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মেজাজে বৈভব

Published : Apr 25, 2026, 09:40 PM ISTUpdated : Apr 25, 2026, 10:29 PM IST
Vaibhav Sooryavanshi

সংক্ষিপ্ত

Rajasthan Royals vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) ব্যাটারদের চমকপ্রদ পারফরম্যান্স দেখা যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস (Delhi Capitals vs Punjab Kings) লড়াইয়ে দুই দলেরই বিধ্বংসী ব্যাটিং দেখা যায়। এরপর রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের শুরুতেও বিস্ফোরক ব্যাটিং দেখা গেল।

DID YOU KNOW ?
সিনিয়র জাতীয় দলে বৈভব?
সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়ে সবচেয়ে কম বয়সে সিনিয়র পর্যায়ে ভারতের পুরুষ দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন বৈভব সূর্যবংশী।

Vaibhav Sooryavanshi: আইপিএল-এ (IPL 2026) ব্লকবাস্টার স্যাটারডে। দিল্লি ক্যাপিটালস-পাঞ্জাব কিংস ম্যাচে (Delhi Capitals vs Punjab Kings) কে এল রাহুলের (KL Rahul) শতরানের পর রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ (Rajasthan Royals vs Sunrisers Hyderabad) ম্যাচে দুরন্ত শতরান করলেন বৈভব সূর্যবংশী। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি হয়তো ভেবেছিলেন জয়পুরের (Jaipur) সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) রাজস্থানের ব্যাটিং লাইনআপকে অল্প রানে আটকে রাখতে পারবেন। কিন্তু কামিন্সের পরিকল্পনা ভেস্তে দেন বৈভব। এই কিশোর ইনিংসের শুরু থেকেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শট খেলতে থাকেন। ৩৬ বলে শতরান পূরণ করেন বৈভব। পরের বলেই অবশ্য তিনি আউট হয়ে যান। ৩৭ বলে ১০৩ রান করেন এই কিশোর। তিনি পাঁচটি বাউন্ডারি ও ১২টি ওভার-বাউন্ডারি মারেন।

বিশাল স্কোর রাজস্থানের

বৈভব শতরান করলেও, রাজস্থানের অপর ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) অবশ্য এদিন ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি আট বল খেলে ১০ রান করে আউট হয়ে যান। এদিন ফর্মে ফিরলেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel)। তিনি ৩৫ বলে ৫১ রান করেন। ফের ব্যর্থ অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তিনি নয় বল খেলে সাত রান করে আউট হয়ে যান। ঝোড়ো ব্যাটিং করেন ডনোভান ফেরেইরা (Donovan Ferreira)। তিনি ১৬ বলে ৩৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে বাউন্ডারি ও ওভার-বাউন্ডারি। শিমরন হেটমায়ার (Shimron Hetmyer) ১০ বলে ১১ রান করেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) তিন বলে চার রান করে অপরাজিত থাকেন। জোফ্রা আর্চার (Jofra Archer) দুই রান করে অপরাজিত থাকেন। ছয় উইকেট হারিয়ে ২২৮ রান করল রাজস্থান। হায়দরাবাদের পক্ষে এই টার্গেট তাড়া করে জয় পাওয়া অত্যন্ত কঠিন।

মালিঙ্গার জোড়া উইকেট

হায়দরাবাদের হয়ে ৩৮ রান দিয়ে জোড়া উইকেট নেন এশান মালিঙ্গা (Eshan Malinga)। ২৭ রান দিয়ে এক উইকেট নেন কামিন্স। ২০ রান দিয়ে এক উইকেট নেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩৬
হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলে শতরান বৈভব সূর্যবংশীর।
শনিবার আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৬ বলে শতরান করলেন বৈভব সূর্যবংশী।
Read more Articles on
click me!

Recommended Stories

DC vs PBKS: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়, ইতিহাস পাঞ্জাবের
DC vs PBKS: স্বপ্নের ব্যাটিং, দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্রুততম শতরান রাহুলের