Vaibhav Suryavanshi: আইপিএল-এর (IPL 2025) গত মরসুমে অভিষেকেই চমকপ্রদ পারফরম্যান্স দেখানোর পর এবারের আইপিএল-এর (IPL 2026) শুরুটাও দুর্দান্তভাবে করেছেন বৈভব সূর্যবংশী। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (Rajasthan Royals vs Chennai Super Kings) রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে ঝোড়ো অর্ধশতরান করেছেন বৈভব।

DID YOU
KNOW
?
শুরুতেই ছন্দে বৈভব
এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচেই অসাধারণ ব্যাটিং করেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশী।

Vaibhav Suryavanshi Record: সোমবার আইপিএল-এর (IPL 2026) ম্যাচে ঝোড়ো অর্ধশতরান করে নতুন নজির গড়লেন বৈভব সূর্যবংশী। গুয়াহাটির (Guwahati) বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে (Rajasthan Royals vs Chennai Super Kings) রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে ১৫ বলে অর্ধশতরান পূরণ করেন বৈভব। শেষপর্যন্ত তিনি ১৭ বলে ৫২ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। আইপিএল-এর ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান করলেন বৈভব। তিনি ইউসুফ পাঠান (Yusuf Pathan), সুনীল নারিন (Sunil Narine), নিকোলাস পুরাণ (Nicholas Pooran) ও জেক ফ্রেজার-ম্যাকগার্কের (Jake Fraser-McGurk) নজির স্পর্শ করেছেন। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখানোই বৈভবের লক্ষ্য।

সবার আগে যশস্বী জয়সোয়াল

সোমবার বৈভবের ওপেনিং পার্টনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) স্বভাববিরুদ্ধভাবে কিছুটা মন্থর ব্যাটিং করেন। তিনি ৩৬ বল খেলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। তবে এই ম্যাচে ঝোড়ো ব্যাটিং না করলেও, আইপিএল-এর ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড যশস্বীরই দখলে। এই তরুণ ব্যাটার ২০২৩ সালের আইপিএল-এ (IPL 2023) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ১৩ বলে অর্ধশতরান করেন। এই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের রেকর্ড কে এল রাহুল (KL Rahul), প্যাট কামিন্স (Pat Cummins) ও রোমারিও শেফার্ডের (Romario Shepherd) দখলে।

সুরেশ রায়নাদের ছাপিয়ে গেলেন বৈভব

সুরেশ রায়না (Suresh Raina), ঈশান কিষান (Ishan Kishan), অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রেভিস হেড (Travis Head) আইপিএল-এ ১৬ বলে অর্ধশতরান করেছেন। তাঁদের ছাপিয়ে গিয়েছেন বৈভব। এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাটিং ওপেন করছেন যশস্বী ও বৈভব। ফলে প্রতি ম্যাচেই বিপক্ষ দলের বোলারদের সতর্ক থাকতে হবে। না হলে পাওয়ার প্লে-তেই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারেন এই দুই তরুণ ব্যাটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।