Vaibhav Sooryavanshi India Debut: গত বছর থেকে সিনিয়র পর্যায়ে ভারতীয় দলে বৈভব সূর্যবংশীর সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এবারের আইপিএল-এ (IPL 2026) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে এই কিশোরের অসাধারণ পারফরম্যান্সের পর সিনিয়র পর্যায়ে জাতীয় দলে সুযোগ আসতে চলেছে।

DID YOU
KNOW
?
শেফালি ভার্মার রেকর্ড
ভারতের পুরুষ ও মহিলা দল মিলিয়ে সবচেয়ে কম বয়সে সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড শেফালি ভার্মার দখলে।

Vaibhav Sooryavanshi Record: আয়ারল্যান্ড সফরে (India Tour of Ireland, 2026) ভারতীয় দলে জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সেই তিনি প্রথমবার সিনিয়র পর্যায়ে জাতীয় দলে জায়গা পেতে চলেছেন। বিসিসিআই (BCCI) সূত্রে এই খবর জানা গিয়েছে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'ওর আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচকরা সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় ওর নাম রেখেছেন। আরও কয়েকজন সম্ভাবনাময় ক্রিকেটারের নামও নির্বাচকদের তালিকায় আছে। ' বিসিসিআই-এর এই কর্তা আরও জানিয়েছেন, শুধু আয়ারল্যান্ড সফরেই নয়, চলতি বছরের শেষদিকে জিম্বাবোয়ে সফরেও (India Tour of Zimbabwe, 2026) ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন বৈভব। এই কিশোরের উপর ভরসা রাখছেন নির্বাচকরা। বিদেশ সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে নিয়মিত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে পারেন বৈভব।

সচিনের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব

ভারতের সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) দখলে। ১৯৮৯ সালে পাকিস্তান সফরে (India Tour of Pakistan, 1989) ১৬ বছর ২০৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সচিনের। ভারতের সিনিয়র মহিলা ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক হয়েছে শেফালি ভার্মার (Shafali Verma)। তিনি ১৫ বছর সাত মাস ২৭ দিন বয়সে প্রথমবার সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেন। এবার সচিনের রেকর্ড ভেঙে দিতে চলেছেন বৈভব

বৈভবের জাতীয় দলে সুযোগ পাওয়ার ইঙ্গিত আইপিএল চেয়ারম্যানের

বৈভবের জাতীয় দলে সুযোগ পাওয়ার ইঙ্গিত দিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (IPL chairman Arun Dhumal) 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘বৈভব সূর্যবংশী এবারের আইপিএল-এ অসাধারণ ব্যাটিং করছে। এই কিশোরের ভারতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাওয়া উচিত। ওর যে পারফরম্যান্স, তাতে ওকে সুযোগ দেওয়া উচিত বিসিসিআই-এর। এরকম একজন প্রতিভাবান এবং এত কম বয়সি একজনকে জাতীয় দলে সুযোগ দেওয়ার ঘটনা বিরল। ওর অবশ্যই ভারতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার সুযোগ পাওয়া উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।