Vaibhav Sooryavanshi Record: আইপিএল-এ (IPL 2026) একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। শনিবার রাতে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ম্যাচে তিনি নতুন রেকর্ড গড়লেন।
টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ১০০ ওভার-বাউন্ডারির রেকর্ড বৈভব সূর্যবংশীর
নতুন রেকর্ড বৈভবের
আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। এবার তিনি দ্রুততম ১০০ ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন। ৫১৪ বল খেলে ১০০টি ওভার-বাউন্ডারি মেরেছেন এই কিশোর ব্যাটার।
DID YOU KNOW ?
বৈভবের নতুন রেকর্ড
২০২৪ সালে টি-২০ ফর্ম্যাটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী।
26
রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস বৈভব সূর্যবংশীর
ঝোড়ো ইনিংস বৈভবের
শনিবার রাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ১৬ বলে ৩৬ রান করেন বৈভব সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। এই ইনিংসের মাধ্যমেই ওভার-বাউন্ডারির নতুন রেকর্ড গড়লেন বৈভব।
১৫
১৫ বছর বয়সেই ১০০ ওভার-বাউন্ডারি বৈভব সূর্যবংশীর।
১৫ বছর ৪৩ দিন বয়সে টি-২০ ফর্ম্যাটে ১০০টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী।
বৈভব সূর্যবংশীর আগে টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ১০০ ওভার-বাউন্ডারি মারার রেকর্ড ছিল অস্ট্রিয়ার করণবীর সিংয়ের। তিনি ৮১৩ বল খেলে ১০০টি ওভার-বাউন্ডারি মারেন। কাইরন পোলার্ড, রোমারিও শেফার্ড, সিকুজে প্রসন্ন ও রাহকিম কর্নওয়াল টি-২০ ফর্ম্যাটে ১০০টি বাউন্ডারি মারার ক্ষেত্রে ৮০০-এরও বেশি বল নেন।
সবচেয়ে কম বয়সে টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ১০০ ওভার-বাউন্ডারির রেকর্ড বৈভবের
১৫ বছর বয়সেই ১০০ ওভার-বাউন্ডারি!
১৫ বছর ৪৩ দিন বয়সে টি-২০ ফর্ম্যাটে ১০০ ওভার-বাউন্ডারি মেরে নতুন রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী। তিনি সবচেয়ে কম বয়সে এই রেকর্ড গড়লেন। গুজরাট টাইটানসের বিরুদ্ধে তাঁর ইনিংসের প্রথম বলেই মহম্মদ সিরাজের বিরুদ্ধে বিশাল ওভার-বাউন্ডারি মেরে এই রেকর্ড গড়েন বৈভব। ২০২৪ সালে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ১০২টি ওভার-বাউন্ডারি মেরেছেন বৈভব।
56
আইপিএল-এ বিশ্বের কোনও বোলারকেই রেয়াত করেন না ১৫ বছরের বৈভব সূর্যবংশী
সব বোলারের বলেই বড় শট খেলেন বৈভব
মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, জসপ্রীত বুমরা-সহ সব বোলারের বলেই অনায়াসে বড় শট খেলেন বৈভব সূর্যবংশী। তিনি কোনও বোলারকেই রেয়াত করেন না। শনিবার রাতেই সিরাজের পাশাপাশি রাবাডার বলেও ওভার-বাউন্ডারি মেরেছেন বৈভব। এই কিশোর ব্যাটার নিয়মিত চমকপ্রদ ইনিংস খেলছেন।
66
চলতি আইপিএল-এ অরেঞ্জ ক্যাপের দৌড়ে পঞ্চম স্থানে আছেন বৈভব সূর্যবংশী
অরেঞ্জ ক্যাপের দৌড়ে বৈভব
চলতি আইপিএল-এ ১১ ম্যাচ খেলে ৪৪০ রান করেছেন বৈভব সূর্যবংশী। তাঁর ব্যাটিংয়ের গড় ৪০ এবং স্ট্রাইক রেট ২৩৬.৫৫। একটি শতরান এবং জোড়া অর্ধশতরান করেছেন বৈভব। তিনি চলতি আইপিএল-এ সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় পঞ্চম স্থানে আছেন।