Vaibhav Suryavanshi: ভারতের নতুন ক্রিকেট সেনসেশনকে কোন গাড়ি উপহার দিল টাটা? দেখে নিন একঝলকে

Published : Feb 26, 2026, 04:51 PM IST

Vaibhav Suryavanshi: IPL 2025-এ রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। টুর্নামেন্টে সর্বোচ্চ স্ট্রাইক রেটের জন্য তিনি পুরস্কার জিতেছেন। এই পুরস্কার হিসেবে টাটা মোটরস তাঁকে একটি নতুন গাড়ি উপহার দিয়েছে।

PREV
14
টাটা মোটরসের বিশেষ উপহার
IPL 2025 মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। নিজের বিস্ফোরক ব্যাটিং দিয়ে তিনি সবার নজর কাড়েন। মাত্র ৭টি ম্যাচে ২৫২ রান করার পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫। এত কম ম্যাচে এমন পারফরম্যান্স দেখে ক্রিকেট বিশেষজ্ঞরাও অবাক হয়েছিলেন।
24
পারফরম্যান্সের জন্য বৈভবকে একটি বিশেষ পুরস্কার

এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বৈভবকে একটি বিশেষ পুরস্কার দিল টাটা মোটরস। আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেট থাকা প্লেয়ার হিসেবে টাটা মোটরস তাঁকে একটি ‘কার্ভ’ (Curvv) গাড়ি উপহার দিয়েছে। এত কম বয়সে এমন বড় পুরস্কার পাওয়াটা বৈভবের প্রতিভারই স্বীকৃতি বলে ধরে নিচ্ছেন অনেকে।

34
তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে

পাটনায় একটি নতুন শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে এসে বৈভব এই গাড়িটি উপহার হিসেবে গ্রহণ করেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। তাঁর এই সাফল্য অনেক তরুণ ক্রিকেটারকে অনুপ্রাণিত করবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

44
বড় মঞ্চে সফল হওয়া সম্ভব

আপাতত ইন্ডিয়া 'এ' দলের হয়ে খেলার পর বৈভব আবার অনুশীলনে ফিরেছেন। তাঁর লক্ষ্য হল, এখন আইপিএল ২০২৬। পরের মরশুমেও তিনি যে ঝড় তুলবেন, সেই প্রত্যাশাই করছেন ভক্তরা। কম বয়সের এই সাফল্য প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম আর প্রতিভা থাকলে বড় মঞ্চে সফল হওয়া সম্ভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories