MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Virat Kohli Birthday: জন্মদিনের আগে ফর্মে, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?

Virat Kohli Birthday: জন্মদিনের আগে ফর্মে, এই ৫ রেকর্ড ভাঙতে পারবেন বিরাট কোহলি?

Virat Kohli ODI Record: ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। তবে ওডিআই ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তা অনন্য। ওডিআই ফর্ম্যাটে অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার।

4 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 05 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বৃহস্পতিবার ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করছেন, ৩৮ বছর বয়স হয়ে গেল বিরাট কোহলির
Image Credit : ANI

বৃহস্পতিবার ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করছেন, ৩৮ বছর বয়স হয়ে গেল বিরাট কোহলির

বিরাট কোহলির জন্মদিন

বৃহস্পতিবার ভারতের প্রাক্তন অধিনায়ক ব্যাটার বিরাট কোহলির ৩৮-তম জন্মদিন। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচিত বিরাট। বিশেষ করে রান তাড়া করার ক্ষেত্রে তাঁর অসাধারণ দক্ষতার জন্যই তিনি পরিচিত ‘চেজ মাস্টার’ নামে। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক কীর্তি গড়েছেন বিরাট। তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে একাধিক রেকর্ড ভেঙে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

DID YOU
KNOW
?
আইপিএল-এ ১০,০০০ রান
আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রানের পথে বিরাট কোহলি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ক্রিকেট থেকে অবসরের আগে অন্তত ৫ রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি
Image Credit : X/@SonySportsNetwk

ক্রিকেট থেকে অবসরের আগে অন্তত ৫ রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি

৫ রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি

এখনও পর্যন্ত ৫৬৬টি আন্তর্জাতিক ম্যাচে ৫২.৮৬ গড়ে বিরাট কোহলি ২৮,৬০১ রান করেছেন। তিনি ৮৬টি শতরান এবং ১৪৯টি অর্ধশতরান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকাতেও উপরের দিকে জায়গা করে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৮-তম জন্মদিনে একবার ফিরে দেখা যাক, পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর আগে আর কোন পাঁচটি রেকর্ড নিজের নামে করতে পারেন বিরাট।

১০০
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরানের লক্ষ্যে বিরাট কোহলি।
সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করার লক্ষ্যে বিরাট কোহলি।

Related Articles

Related image1
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Related image2
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
310
সচিন তেন্ডুলকরের পর বিরাট কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করতে পারেন
Image Credit : ANI

সচিন তেন্ডুলকরের পর বিরাট কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ শতরান করতে পারেন

১০০ শতরানের লক্ষ্যে বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক হওয়ার বিরাট কোহলির স্বপ্নই এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় আকর্ষণ। তাঁর প্রাক্তন ভারতীয় সতীর্থ তথা ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড কেউ স্পর্শ করতে পারবেন না বলে আলোচনা হত। কিন্তু বিরাট সেই অসম্ভবকেই এখন অনেকটা নাগালের মধ্যে নিয়ে এসেছেন। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি শতরান করেছেন বিরাট। সচিনের রেকর্ড টপকাতে তাঁর প্রয়োজন আরও ১৫টি শতরান। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওডিআই ফর্ম্যাটে চারটি শতরান করেছেন বিরাট। তিনি এই ফর্ম্যাটে যে ফর্মে, তাতে আরও শতরান করতেই পারেন।

410
ওডিআই বিশ্বকাপের আগে রেকর্ড গড়ার জন্য অনেক ম্যাচ পাচ্ছেন বিরাট কোহলি
Image Credit : Asianet News

ওডিআই বিশ্বকাপের আগে রেকর্ড গড়ার জন্য অনেক ম্যাচ পাচ্ছেন বিরাট কোহলি

অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বিরাট কোহলি

আগামী বছরের ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখে অনেক ওডিআই ম্যাচ খেলবে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে চার ম্যাচ বাকি। এরপর শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি করে ওডিআই ম্যাচ খেলবে ভারত। পাশাপাশি রয়েছে এশিয়া কাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরানের মাইলফলক ছোঁয়ার জন্য বিরাট কোহলির সামনে সুযোগের অভাব হওয়ার কথা নয়।

510
সচিনকে ছাপিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়তে পারেন বিরাট
Image Credit : Asianet News

সচিনকে ছাপিয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়তে পারেন বিরাট

দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক শতরান

সচিন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড ভাঙার আগে তাঁর আরও একটি কীর্তি নিজের নামে করার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। দেশের মাটিতে সর্বাধিক আন্তর্জাতিক শতরানের রেকর্ড এখন যুগ্মভাবে বিরাট ও সচিনের দখলে। ভারতের মাটিতে দু’জনেরই আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৪২। ফলে আর মাত্র একটি শতরান করলেই সচিনকে ছাপিয়ে এককভাবে এই রেকর্ডের মালিক হয়ে যাবেন বিরাট।

610
দেশের মাটিতে শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজেই সচিনের রেকর্ড ভাঙতে পারেন বিরাট
Image Credit : Asianet News

দেশের মাটিতে শ্রীলঙ্কা, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজেই সচিনের রেকর্ড ভাঙতে পারেন বিরাট

সচিনের রেকর্ড ভাঙার পথে বিরাট

দেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দু’টি দ্বিপাক্ষিক সিরিজে ভারত মোট ছ’টি ওডিআই ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলিতে শতরান করার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে সর্বাধিক শতরানের রেকর্ড নিজের নামে করতে পারলে ঘরের মাঠে সর্বকালের অন্যতম সফল ব্যাটার হিসেবে নতুন নজির গড়বেন ভারতের এই তারকা।

710
ভারতীয় দলের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও সফল বিরাট কোহলি
Image Credit : ANI

ভারতীয় দলের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও সফল বিরাট কোহলি

আইপিএল-এও অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসেও অন্যতম সফল ও ধারাবাহিক ব্যাটার বিরাট কোহলি। এই লিগের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী তিনি। ২৮৩টি ম্যাচে ৪০.৪১ গড় এবং ১৩৪.৭৯ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৯৩৩৬ রান। রয়েছে ৯টি শতরান এবং ৬৮টি অর্ধশতরান। আইপিএলর-এর আগামী মরসুমে নতুন রেকর্ড গড়তে পারেন বিরাট।

810
আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রানের পথে বিরাট কোহলি
Image Credit : RCB

আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০,০০০ রানের পথে বিরাট কোহলি

আইপিএল-এ ১০,০০০ রানের পথে বিরাট কোহলি

আইপিএল-এ আরও এক ঐতিহাসিক নজিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। এই লিগের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রান এবং ১০টি শতরানের মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর ৬৬৪ রান ও একটি শতরান। ইতিমধ্যেই আইপিএল-এ সর্বাধিক রান ও সর্বাধিক শতরানের মালিক হিসেবে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আরও একটি সফল মরসুম কাটাতে পারলেই এই অনন্য নজির গড়তে পারেন বিরাট।

910
লিস্ট ‘এ’ ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি
Image Credit : ANI

লিস্ট ‘এ’ ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি

লিস্ট ‘এ’ ক্রিকেটেও শতরানের রেকর্ডের পথে বিরাট

ওডিআই ক্রিকেটে সর্বাধিক শতরানের রেকর্ডে ইতিমধ্যেই সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। তবে ৫০ ওভারের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে আরও একটি বড় নজির গড়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক শতরানের রেকর্ড বর্তমানে যুগ্মভাবে সচিন ও বিরাটের দখলে। দু’জনেরই ঝুলিতে রয়েছে ৬০টি করে শতরান। ফলে আর মাত্র একটি শতরান করলেই প্রাক্তন সতীর্থ সচিনকে ছাপিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে এককভাবে সর্বাধিক শতরানের মালিক হয়ে যাবেন বিরাট। যেহেতু আপাতত তাঁর মূল লক্ষ্য ওডিআই ক্রিকেট, তাই আগামী ম্যাচগুলিতেই এই মাইলফলক স্পর্শ করার সুযোগ রয়েছে ভারতের তারকা ব্যাটারের সামনে।

1010
আন্তর্জাতিক ক্রিকেটে ৩০,০০০ রানের মাইলফলক স্পর্শ করার পথে বিরাট কোহলি
Image Credit : ANI

আন্তর্জাতিক ক্রিকেটে ৩০,০০০ রানের মাইলফলক স্পর্শ করার পথে বিরাট কোহলি

৩০,০০০ রানের পথে বিরাট কোহলি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিকতার শিখরে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ৫৬৬টি আন্তর্জাতিক ম্যাচে বিরাটের সংগ্রহ ২৮,৬০১ রান। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে ৩০,০০০ রানের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে তাঁর প্রয়োজন আর ১,৩৯৯ রান। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে ভারতের সামনে রয়েছে আরও ১০টি ওডিআই ম্যাচ। এর পাশাপাশি রয়েছে এশিয়া কাপ এবং ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। ফলে লক্ষ্যে পৌঁছনোর জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলে সচিনের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে এই বিরল কৃতিত্ব অর্জন করবেন বিরাট।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
বিরাট কোহলি
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
WPL 2027: ভদোদরা ও মুম্বইয়ে হবে খেলা, উইমেনস প্রিমিয়ার লিগের সূচি ঘোষণা
Recommended image2
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Recommended image3
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image4
India vs New Zealand: বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত
Recommended image5
Arshdeep Singh: নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ
Related Stories
Recommended image1
Virat Kohli Record: ওডিআই-তে ৩ নম্বরে ব্যাটিং করে ১৩,০০০ রান! অবিশ্বাস্য রেকর্ড বিরাটের
Recommended image2
Virat Kohli: ওডিআই ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি স্কোর, সচিনকে টপকালেন বিরাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved