Cristiano Ronaldo-Georgina Rodriguez Wedding: দীর্ঘদিন ধরে বান্ধবী জর্জিনা রডরিগেজের সঙ্গে সম্পর্কে আবদ্ধ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার এই বিশ্ববিখ্যাত দম্পতি বিয়ে করতে চলেছেন। তাঁদের বিয়ের দিন ও স্থান জানা গিয়েছে।
দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রডরিগেজকে বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিয়ে করতে চলেছেন রোনাল্ডো
বান্ধবী জর্জিনা রডরিগেজকে বিয়ে করতে চলেছেন পর্তুগাল ও আল-নাসরের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁদের বিয়ের দিন ও স্থান ঠিক হয়ে গিয়েছে। আসন্ন বিয়ে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।
28
ছোটবেলায় যে দ্বীপে থাকতেন, সেখানেই বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ছোটবেলার দ্বীপে বিয়ে করছেন রোনাল্ডো
পর্তুগালের মাদেইরার রাজধানী ফুনচালে জন্ম হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেখানেই তিনি বড় হয়ে ওঠেন। এবার এই দ্বীপেই জর্জিনা রডরিগেজকে বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ছোটবেলার কথা ভোলেননি। সেই জায়গাকে সাক্ষী রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।
38
আগামী শনিবার এক ঐতিহাসিক ক্যাথিড্রালে বিয়ে করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শনিবার বিয়ে রোনাল্ডোর
আগামী শনিবার মাদেইরার রাজধানী ফুনচালের এক ঐতিহাসিক ক্যাথিড্রালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজের বিয়ের অনুষ্ঠান হবে। সেখানে সাধারণত বিকেল তিনটেয় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোনাল্ডোর বিয়ের অনুষ্ঠানও এই সময়ই শুরু হতে পারে।
রিসেপশনের জন্য এক পাঁচতারা হোটেল বুক করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
পাঁচতারা হোটেলে রিসেপশন
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজের বিয়ের অনুষ্ঠান যে ক্যাথিড্রালে হবে, তার কাছেই এক পাঁচতারা হোটেলে রিসেপশন আয়োজন করা হচ্ছে। এই হোটেল বুক করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ও শনিবার হোটেলের দু'টি তলা এবং কয়েকটি বার অঞ্চল ব্যবহার করা যাবে না। কারণ সেগুলি বিয়ের অনুষ্ঠানের জন্য সংরক্ষিত থাকবে।
58
এক দশক ধরে সম্পর্কে আবদ্ধ থাকার পর এবার জর্জিনাকে বিয়ে করছেন রোনাল্ডো
এক দশকের সম্পর্ক
স্প্যানিশ-আর্জেন্টাইন বংশোদ্ভূত মডেল জর্জিনা রডরিগেজের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিচয় হয় ২০১৬ সালে। গত বছরের অগাস্টে তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন এবং দু'জনের বাগদান সম্পন্ন হয়। এবার এই বিশ্ববিখ্যাত দম্পতি বিয়ে করতে চলেছেন। তাঁদের এক দশকের সম্পর্ক নতুন রূপ পেতে চলেছে।
গত সপ্তাহে মায়োর্কায় একটি বিলাসবহুল ইয়টে ওঠার সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রডরিগেজকে হীরের আংটি পরা অবস্থায় দেখা যায়। যা তাঁদের বিয়ের জল্পনা উস্কে দেয়। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে।
78
বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন বিয়ের পরিকল্পনা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
বিশ্বকাপ শেষ হওয়ার পরেই বিয়ে রোনাল্ডো
এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছিলেন, বিশ্বকাপ ফুটবল ২০২৬ শেষ হওয়ার পরই তিনি জর্জিনা রডরিগেজকে বিয়ে করবেন। তবে বিশ্বকাপে বেশিদূর এগোতে পারেনি পর্তুগাল। স্পেনের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেন রোনাল্ডোরা। বিশ্বকাপে সফল হতে না পেরে এবার ব্যক্তিগত জীবন নিয়ে ভাবছেন এই কিংবদন্তি।
88
বিশ্বকাপ ফুটবল ট্রফি নিয়ে বিয়ে করার স্বপ্ন ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
রোনাল্ডোর স্বপ্নপূরণ হল না
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছিলেন, 'আমি আশা করেছিলাম, চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে আমার বিয়ের অনুষ্ঠানে পৌঁছব।' কিন্তু এবারও বিশ্বকাপ ফুটবল জিততে পারল না পর্তুগাল। ফলে রোনাল্ডোর স্বপ্নপূরণ হল না।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.