
Portugal Vs Colombia: চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে পর্তুগাল শিবিরের জন্য বিশেষ বার্তা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মা মারিয়া ডলোরেস (Maria Dolores)। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমার ছেলে এখনও ইতিহাস তৈরি করে চলেছে। এর জন্য আমি গর্বিত। যে অনুরাগীরা ওর পাশে থেকেছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তুমি (রোনাল্ডো) বিশ্বকে অনেক কিছু দিয়েছো। তোমাকে চুম্বন করি, আমার পুত্র। তোমার মা সবসময় তোমার পাশে আছে। আপনারা সবাই আমার ছেলের প্রতি যে শ্রদ্ধার পরিচয় দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি পর্তুগাল এবং পর্তুগালের সব সমর্থকের জন্য চুম্বন পাঠাচ্ছি। আমার আশা, ফুটবল সবাইকে একত্রিত করবে। পর্তুগাল এগিয়ে চলো।’
এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ডি আর কঙ্গোর (DR Congo) সঙ্গে ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে গোল পাননি রোনাল্ডো। এই কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ফর্মে ফেরেন এই কিংবদন্তি। তিনি উজবেকিস্তানের (Uzbekistan) বিরুদ্ধে জোড়া গোল করেন। প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপের মূলপর্বের ছয় আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। তিনবি কলম্বিয়ার বিরুদ্ধেও গোল করে দলকে জিতিয়ে গ্রুপ কে-র শীর্ষে নিয়ে যাবেন বলে আশায় পর্তুগাল শিবির। শেষ ম্যাচের আগে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কলম্বিয়া। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল।
A special message from @Cristiano's mother Maria Dolores: Pride at her son's record-breaking @fifaworldcup achievements, and a thank you to fans for supporting Cristiano and for uniting around the FIFA World Cup. 🙌🇵🇹 pic.twitter.com/Fpb30muPrI
— FIFA (@FIFAcom) June 27, 2026
কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে রোনাল্ডোকে বিশেষ সোনালি বুট পরে থাকতে দেখা যায়। বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকি (Nike) রোনাল্ডোর রেকর্ডের কথা মাথায় রেখে এই বিশেষ বুট তৈরি করেছে বলে জানা গিয়েছে। এই বুট নিয়ে ফুটবল মহলে আলোচনা চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।