Argentina vs Cape Verde: ইতিহাস গড়ে বিশ্বকাপের নক-আউটে কেপ ভার্দে, এবার সামনে আর্জেন্টিনা

Published : Jun 27, 2026, 10:11 PM ISTUpdated : Jun 27, 2026, 10:46 PM IST
Argentina vs Cape Verde

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে ৪৮ দল খেলার সুযোগ পাওয়ায় এমন অনেক দল খেলার সুযোগ পেয়েছে, যারা এর আগে কখনও বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পায়নি। বিশ্বকাপ ফুটবলে নবাগত দলগুলি গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করল। এবার শুরু হতে চলেছে নক-আউট পর্যায়ের খেলা।

DID YOU KNOW ?
অপরাজিত কেপ ভার্দে
চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্যায়ে ৩ ম্যাচেই অপরাজিত থেকে নক-আউটে পৌঁছে গিয়েছে কেপ ভার্দে।

Cape Verde Football Team: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেই নক-আউটের যোগ্যতা অর্জন! সারা বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে। আফ্রিকার এই দল চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত অপরাজিত। তারা গ্রুপ এইচে তিন ম্যাচই ড্র করেছে। তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নক-আউটে পৌঁছে গিয়েছে কেপ ভার্দে। তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কিন্তু তারা কেপ ভার্দেকে হারাতে পারেনি। অপর এক প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েও (Uruguay) কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে। ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকালে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। এই গ্রুপ থেকে নক-আউটে পৌঁছে গিয়েছে স্পেন ও কেপ ভার্দে। ছিটকে গিয়েছে উরুগুয়ে ও সৌদি আরব।

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে

নক-আউট পর্যায়ে পৌঁছনোর পর এবার কেপ ভার্দের ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। রাউন্ড অফ ৩২-এর ম্যাচে তারা গতবারের বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার (Argentina) মুখোমখি হতে চলেছে। লিওনেল মেসিদের (Lionel Messi) বিরুদ্ধে কঠিন লড়াই ভোজিনহাদের (Vozinha)। সারা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে আছে।

কেপ ভার্দোয় উৎসব

প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের যোগ্যতা অর্জন করার পরেই নক-আউটে পৌঁছে যাওয়ায় কেপ ভার্দেয় এখন উৎসব চলছে। হিউস্টন স্টেডিয়ামে (Houston Stadium) সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ, সমর্থকরা। মাঠের পাশাপাশি গ্যালারিতেও উৎসবের রেশ দেখা যায়। সারা শরীর জাতীয় পতাকায় মুড়ে ড্রাম বাজিয়ে উৎসব পালন করেন কেপ ভার্দের ফুটবলপ্রেমীরা। তাঁদের আশা, রাউন্ড অফ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধেও দুর্দান্ত লড়াই করবেন ভোজিনহারা। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে যদি কেপ ভার্দে জিততে না-ও পারে, তাহলেও এবারের বিশ্বকাপে তাদের লড়াই স্মরণীয় হয়ে থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে কেপ ভার্দে।
প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বের যোগ্যতা অর্জন করেই নক-আউটে পৌঁছে গিয়েছে কেপ ভার্দে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: 'বিশ্বকাপ ফুটবল বিপর্যয় ছাড়া কিছু না,' তোপ ইরানের অধিনায়কের
World Cup 2026: বিশ্বকাপের নক আউটের শুরুতে কাদের বিরুদ্ধে খেলবেন মেসি, নেইমার-রোনাল্ডোরা