
FIFA World Cup 2026 Updates: বৃহস্পতিবার চলতি বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট পেলেও, খুশি হতে পারল না চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা (Czechia VS South Africa)। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) আটলান্টা স্টেডিয়ামে (Atlanta Stadium) এই দুই দলের ম্যাচ ড্র হয়ে গেল। ম্যাচের ফল ১-১। ষষ্ঠ মিনিটে প্রথম গোল করে চেকিয়াকে এগিয়ে দেন মিকাল সাদিয়েক (Michal Sadilek)। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা (Teboho Mokoena)। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার (South Korea) কাছে ১-২ হেরে যায় চেকিয়া। অন্যদিকে, চলতি বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর (Mexico) কাছে ০-২ হেরে যায় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবারের ম্যাচ ড্র হওয়ায় দুই ম্যাচ খেলে এক পয়েন্ট করে পেল চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা।
বৃহস্পতিবারের ম্যাচ ড্র হওয়ায় গ্রুপে তৃতীয় স্থানে থাকল চেকিয়া। চতুর্থ স্থানে থাকল দক্ষিণ আফ্রিকা। কোনও দল এই ম্যাচে জয় পেলে নক-আউটের দৌড়ে এগিয়ে যেত। কিন্তু ড্র হওয়ায় নক-আউটের যোগ্যতা অর্জনের লড়াইয়ে দুই দলই পিছিয়ে পড়ল। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে চেকিয়া। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমখি হবে দক্ষিণ কোরিয়া। এই দুই ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলতি বিশ্বকাপ ফুটবলের ফর্ম্যাট অনুযায়ী, প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আট দল নক-আউটের যোগ্যতা অর্জন করবে। ফলে প্রতি ম্যাচের ফলই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
মেক্সিকোর বিরুদ্ধে দলের দুই ফুটবলার লাল কার্ড দেখায় লড়াই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে বৃহস্পতিবার চেকিয়ার বিরুদ্ধে লড়াই করল বাফানা বাফানা (Bafana Bafana)। তারা জয় পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় জয় পেল না তারা। চেকিয়াও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচ ড্র হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।