Mexico vs South Africa: এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2026) উদ্বোধনী ম্যাচে কোনও চমক বা অভাবনীয় ফল দেখা গেল না। দেশের মাটিতে প্রথম ম্যাচে সহজেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেল মেক্সিকো। ফুটবলে এখনও শক্তিশালী দল হয়ে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। তারা এদিন তেমন কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না। ফলে ভালোভাবেই বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু করল মেক্সিকো।

DID YOU
KNOW
?
শুরু বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উদ্বোধন হয়ে গেল। প্রথম ম্যাচে সহজ জয় পেল অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।

FIFA World Cup 2026 Inauguration Match: এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে দুই দল মিলিয়ে তিনজন ফুটবলার লাল কার্ড দেখলেন। অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর একজন এবং বিপক্ষ দল দক্ষিণ আফ্রিকার দুই ফুটবলার লাল কার্ড দেখলেন। তিন লাল কার্ডই দেখানো হল দ্বিতীয়ার্ধে। এই ম্যাচে সহজেই দক্ষিণ আফ্রিকাকে ২-০ হারিয়ে দিল মেক্সিকো (Mexico vs South Africa)। ম্যাচের নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এবারের বিশ্বকাপের প্রথম গোল করেন জুলিয়ান কুইনোনস (Julián Quiñones)। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল মেক্সিকো। এরপর ৬৭ মিনিটে অসাধারণ হেডে ব্যবধান বাড়ান রাউল জিমেনেজ (Raúl Jiménez)। ৫০ মিনিটে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার ইয়াইয়া সিটহোল (Yaya Sithole)। ফলে দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময়ই ১০ জনে খেলতে হয় দক্ষিণ আফ্রিকাকে। এরই সুযোগ নিয়ে ব্যবধান বাড়ায় মেক্সিকো। এরপর ৮৪ মিনিটে লাল কার্ড দেখেন থেম্বা জোয়ানে (Themba Zwane)। ফলে বাকি সময় নয় জনে খেলতে হয় দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস (César Montes)। ফলে শেষদিকে ১০ জনের বিরুদ্ধে নয় জনের ম্যাচ হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দক্ষিণ আফ্রিকার ছন্নছাড়া ফুটবল

চতুর্থবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারা এখনও বিশ্ব ফুটবলের সেরা মঞ্চে লড়াই করার মতো দল হয়ে উঠতে পারেনি। এদিন শুরু থেকেই একের পর এক ভুল পাস, রক্ষণে ভুল করে যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। গোলকিপারের সঙ্গে ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিও দেখা যায়। ৪২ মিনিটে কুইনোনসের মাটি ঘেঁষা শট পোস্টে লেগে ফিরে আসে। আরও একাধিক সুযোগ নষ্ট হয়। না হলে মেক্সিকোর জয়ের ব্যবধান বাড়ত।

আরও গোল করতে পারত মেক্সিকো

এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর জাতীয় দল উদ্বোধনী ম্যাচে দাপট দেখিয়ে জয় পেল। তবে ব্যবধান বাড়লে খুশি হতেন মেক্সিকানরা। কারণ, প্রতিপক্ষকে নয় জনে পাওয়া কোনও ফুটবল ম্যাচে বিরল ঘটনা। তবে এই ম্যাচে ২-০ জয় পেয়ে আত্মবিশ্বাসী মেক্সিকো শিবির। প্রথম ম্যাচে জয় পেয়ে নক-আউটের যোগ্যতা অর্জনের দিকে একধাপ এগিয়ে গেল মেক্সিকো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।