Neymar Injury: পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) জন্য ঘোষিত দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের (Brazil) প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। তাঁর এই সিদ্ধান্তের ফলে যে লাভ হয়নি, তা বুঝতে পারছে ব্রাজিল শিবির। এখনও ফিট হয়ে উঠতে পারেননি এই তারকা ফুটবলার। ফলে তিনি খেলতে পারছেন না।

DID YOU
KNOW
?
ব্রাজিলের ড্র
চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল।

FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের কোনও ম্যাচেই নেইমারকে (Neymar) পাচ্ছে না ব্রাজিল (Brazil)। এই তারকা এখনও চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তিনি ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) বিরুদ্ধে দলেই ছিলেন না। দ্বিতীয় ম্যাচে হাইতির (Haiti) বিরুদ্ধেও খেলতে পারবেন না নেইমার। এমনকী, গ্রুপ সি-তে ব্রাজিলের তৃতীয় তথা শেষ ম্যাচে স্কটল্যান্ডের (Scotland) বিরুদ্ধেও খেলতে পারবেন না এই তারকা। ব্রাজিল দলের চিকিৎসকরা আশা করছেন, নক-আউট পর্যায়ের আগে ফিট হয়ে উঠবেন নেইমার। ফলে হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেইমারকে বাদ দিয়েই পরিকল্পনা করতে হবে ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তিকে (Carlo Ancelotti)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অনুশীলনে ফিরেছেন নেইমার

ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ার পর প্রায় এক মাস কোনও ম্যাচেই খেলেননি নেইমার। তিনি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দলের সবার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) পৌঁছনোর পর মঙ্গলবার প্রথমবার মাঠে দৌড়ন। তাঁর সঙ্গে ছিলেন দলের এক সাপোর্ট স্টাফ। এরপর বুধবার প্রথমবার দলের সবার সঙ্গে অনুশীলন করেন। নিউ জার্সির (New Jersey) মরিসটাউনে (Morristown) রাফিনহা (Raphinha), ব্রুনো গিমারেজ (Bruno Guimarães), গ্যাব্রিয়েল মাগালহেজ (Gabriel Magalhães) ও ফ্যাবিনহোর (Fabinho) সঙ্গে অনুশীলন করতে নামেন নেইমার। তবে দলের সবার সঙ্গে কিছুক্ষণ অনুশীলন করেই তিনি সাইড লাইনে চলে যান। সেখানে একা অনুশীলন করেন। তাঁর ফিট হয়ে উঠতে সময় লাগছে। নেইমার কবে আবার খেলতে পারবেন, সে বিষয়ে সন্দিহান ব্রাজিল শিবির।

নিউ জার্সিতেই থাকছেন নেইমার

ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল ছ'টায় হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচ হতে চলেছে ফিলাডেলফিয়ায় (Philadelphia)। বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (Brazilian Football Confederation) পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমার দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি নিউ জার্সিতেই (New Jersey) থাকবেন এবং কলম্বিয়া পার্কে (Columbia Park) অনুশীলন করবেন। এই তারকা দ্রুত ফিট হয়ে উঠবেন বলে আশায় ব্রাজিল শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।