FIFA World Cup 2026: একসময় মহিলাদের ফুটবল ম্যাচেও পুুরুষ রেফারি দেখা যেত। কারণ, সেই সময় মহিলারা ফুটবলের রেফারি হতে চাইতেন না। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। মহিলাদের ফুটবল ম্যাচে তো বটেই, পুরুষদের ফুটবল ম্যাচেও মহিলা রেফারি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে বিশ্বকাপে চেকিয়া-দক্ষিণ আফ্রিকা (Czechia vs South Africa) ম্যাচে এক মহিলা রেফারিকে দেখা গেল।

DID YOU
KNOW
?
বিশ্বকাপে মহিলা রেফারি
পুরুষদের বিশ্বকাপ ফাইনাল নিয়ে যাতে সবার উৎসাহ থাকে, সেটা নিশ্চিত করার জন্যই মহিলা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।

Czechia Vs South Africa: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ ফুটবলে (2026 FIFA World Cup) ইতিহাস তৈরি হল। প্রথম মার্কিন মহিলা রেফারি হিসেবে পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবলে কোনও ম্যাচ পরিচালনা করতে নামলেন টোরি পেনসো (Tori Penso)। চেকিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে তাঁকে বাঁশি মুখে দেখা গেল। তিনি ভালোভাবেই ম্যাচ পরিচালনা করলেন। কোনওরকম বিতর্ক তৈরি হয়নি। হাসিমুখেই ম্যাচ পরিচালনা করলেন এই মহিলা রেফারি। তাঁকে দেখে একবারও মনে হয়নি প্রথমবার পুরুষদের বিশ্বকাপ ফুটবলের কোনও ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ম্যাচ ভালোভাবে পরিচালনা করার পর ভবিষ্যতে আরও ম্যাচের দায়িত্ব পেতে পারেন পেনসো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কে এই মহিলা রেফারি?

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ফ্লোরিডায় (Florida) জন্ম পেনসোর। তিনি আন্তর্জাতিক ফুটবলে অন্যতম শ্রদ্ধেয় রেফারি হয়ে উঠেছেন। তাঁর দক্ষতা সবার নজর কেড়ে নিয়েছে। তিনি ২০২০ সালে প্রথমবার মেজর লিগ সকারে (Major League Soccer) কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। এই লিগের ইতিহাসে ২০ বছরে প্রথম মহিলা হিসেবে তিনি ম্যাচ পরিচালনা করেন। তারপর থেকে তিনি একের পর এক ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছেন। এবার পুরুষদের বিশ্বকাপ ফুটবলেও ম্যাচ পরিচালনা করলেন।

ইতিহাসে পেনসো

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রেফারি হিসেবে মহিলাদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ (FIFA Women's World Cup Final 2023) পরিচালনা করে আগেই ইতিহাস গড়েছেন পেনসো। তিনি ২০২৩ সালে মহিলাদের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড (Spain vs England) ম্যাচ পরিচালনা করার সুযোগ পান। এবার তিনি নতুন নজির গড়লেন। চলতি বিশ্বকাপ ফুটবলে মাত্র দু'জন মহিলা রেফারি আছেন। তাঁদের অন্যতম পেনসো। এই মহিলা ৮ জুলাই ৪০ বছর পূর্ণ করবেন। তিনি যেভাবে ম্যাচ পরিচালনা করছেন, তাতে ভবিষ্যতে ফিফা তাঁকে আরও দায়িত্ব দিতে পারে। পুরুষদের ফুটবল নিয়ে মহিলাদের আগ্রহ রয়েছে। বহু মহিলাই স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখেন। মহিলা রেফারি থাকায় তাঁদের উৎসাহ বেড়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।