Diego Forlan: বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ বদল, উরুগুয়ের দায়িত্বে দিয়েগো ফোরল্যান

Published : Aug 06, 2026, 11:31 PM IST
Diego Forlan

সংক্ষিপ্ত

Uruguay Legend Diego Forlan: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি দু'বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এই কারণে প্রাক্তন ফুটবলার দিয়েগো ফোরল্যানকে দলের দায়িত্ব দেওয়া হল। এই কিংবদন্তি ফুটবলার উরুগুয়ে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন বলে আশায় ফুটবল মহল।

Uruguay National Football Team: এবারের বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) হতাশাজনক পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচিং স্টাফে বড় বদল আনল উরুগুয়ে। প্রাক্তন স্ট্রাইকার দিয়েগো ফোরল্যান (Diego Forlan) সিনিয়র পুরুষ দল এবং অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা করল উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন (Uruguayan Football Association)। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে ফোরল্যানকে নিয়োগ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৪৭ বছর বয়সি ফোরল্যান আর্জেন্টাইন (Argentine) কোচ মার্সেলো বিয়েলসার (Marcelo Bielsa) স্থলাভিষিক্ত হলেন। এবারের বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্ব থেকেই উরুগুয়ে বিদায় নেওয়ার পরেই বিয়েলসার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে তিনি নিজেও স্বীকার করেন, প্রতিভাবান একটি দলকে শিরোপার প্রকৃত দাবিদারে পরিণত করতে তিনি ব্যর্থ হয়েছেন।

বিশ্বকাপে ব্যর্থ উরুগুয়ে

এবারের বিশ্বকাপ ফুটবলে কাবো ভার্দে (Cabo Verde), স্পেন (Spain) ও সৌদি আরবের (Saudi Arabia) সঙ্গে একই গ্রুপে ছিল উরুগুয়ে। কাবো ভার্দে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে উরুগুয়ে। স্পেনের কাছে হেরে যায় লাতিন আমেরিকার এই দল। ফলে তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। উরুগুয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ চলাকালীন দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বিয়েলসার সম্পর্কেরও অবনতি ঘটে।

বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন ফোরল্যান

উরুগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ফোরল্যান জাতীয় দলের হয়ে ১১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১১ সালে উরুগুয়ের কোপা আমেরিকা (Copa America 2011) জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় (South Africa) অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোল্ডেন বল জেতেন ফোরল্যান। সেই আসরে পাঁচটি গোল করে উরুগুয়েকে চতুর্থ স্থানে তুলে আনেন তিনি। জার্মানির (Germany) বিরুদ্ধে তাঁর দুর্দান্ত ভলিটি টুর্নামেন্টের সেরা গোল নির্বাচিত হয়েছিল। ২০১৯ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর ফোরল্যান নিজের দেশের ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের কোচ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার পর এবার কোচিং কেরিয়ারে সবচেয়ে বড় দায়িত্ব পেলেন তিনি। উরুগুয়ের কোচ হিসেবে ফোরল্যানের অভিষেক হওয়ার কথা রয়েছে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলিতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?
India vs Pakistan: প্রকাশিত মহিলাদের এশিয়া কাপের সূচি, জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ