Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?

Published : Aug 06, 2026, 10:29 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Shubman Gill Injury: শ্রীলঙ্কা সফরে (India Tour of Sri Lanka, 2026) সিরিজ শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। তবে এই ম্যাচের আগে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন। চোট পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল। ফলে ভারতের টিম ম্যানেজমেন্ট চিন্তায় পড়ে গিয়েছে।

DID YOU KNOW ?
জসপ্রীত বুমরার চোট
চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা।

India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি করলেন অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। বৃহস্পতিবার কলম্বোয় ভারতীয় দলের অনুশীলনের সময় ডান হাতে দু'বার আলাদা আঘাত পান তিনি। তবে প্রাথমিক পরীক্ষায় কোনও গুরুতর চোট বা হাড় ভাঙার প্রমাণ মেলেনি। যা ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর। শুক্রবার স্থানীয় শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের আগের দিন এই ঘটনা ঘটে। ফলে সিরিজের আগে প্রস্তুতিতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, নেটে ব্যাটিংয়ের সময় পেসার গুরনুর ব্রারের (Gurnoor Brar) একটি বল সরাসরি শুবমানের ডান হাতের বুড়ো আঙুলে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসক দলের সহায়তা চান এবং কিছুক্ষণের জন্য অনুশীলন ছেড়ে মাঠের বাইরে যান। পরে দলের ফিজিও তাঁর বুড়ো আঙুলে ব্যান্ডেজ করে দেন। চিকিৎসা নেওয়ার পর আবারও ব্যাটিংয়ে ফেরেন শুবমান। এরপর স্পিনারদের বিরুদ্ধে নেটে অনুশীলন করে দিনের ব্যাটিং পর্ব শেষ করেন তিনি।

ফিল্ডিং অনুশীলনের সময় ফের চোট

ব্যাটিং অনুশীলনের সময় আঘাত পাওয়ার পর বিকেলে স্লিপে ক্যাচ অনুশীলনের সময় একটি কঠিন ক্যাচ ধরতে গিয়ে আবারও ডান হাতে আঘাত পান ভারতের অধিনায়ক। এরপর কিছু সময়ের জন্য ফিল্ডিং অনুশীলন বন্ধ রেখে হাতে বরফ সেঁক নেন তিনি। তবে ভারতীয় দলের জন্য স্বস্তির বিষয় হল, প্রাথমিক পরীক্ষায় কোনও কাঠামোগত ক্ষতি বা হাড় ভাঙার লক্ষণ পাওয়া যায়নি। আঘাত পাওয়ার পরেও শুবমান দিনের বাকি অনুশীলন বড় ধরনের অস্বস্তি ছাড়াই সম্পন্ন করেন।

ভারতের একাধিক ক্রিকেটারের চোট

এমন সময় এই চোটের আশঙ্কা তৈরি হল, যখন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট পেয়েছেন। ১৫ আগস্ট গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং তরুণ পেসার হর্ষিত রানাও (Harshit Rana) দলে নেই। অন্যদিকে, ওপেনার সাই সুদর্শন (Sai Sudharsan) পায়ের আঙুলের চোট থেকে সেরে ওঠার জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সসেলেন্সে (BCCI Centre of Excellence in Bengaluru) রিহ্যাবে আছেন। ফলে তিনি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ অগাস্ট শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
১৫ অগাস্ট গলে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। এই সিরিজে দুই টেস্ট ম্যাচ হবে।
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan: প্রকাশিত মহিলাদের এশিয়া কাপের সূচি, জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ
Gautam Gambhir: "একফোঁটাও ছাড় নয়", শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রিকেটারদের কড়া হুঁশিয়ারি গম্ভীরের