Diogo Jota: প্রয়াত দিয়োগো জোটাকে স্মরণ রোনাল্ডোদের, বিশ্বকাপে শ্রদ্ধা জানানোর বিশেষ উদ্যোগ

Published : Jun 15, 2026, 01:54 AM IST
Diogo Jota and Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

Tribute to Diogo Jota: গত বছর গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগাল (Portugal) ও লিভারপুলের (Liverpool) তারকা ফুটবলার দিয়োগো জোটা। চলতি বিশ্বকাপ ফুটবলে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচে প্রয়াত সতীর্থকে স্মরণ করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা (Cristiano Ronaldo)।

DID YOU KNOW ?
পর্তুগাল-কঙ্গো ম্যাচ
এবারের বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর মুখোমুখি হতে চলেছে পর্তুগাল।

FIFA World Cup 2026 News: এবারের বিশ্বকাপে প্রয়াত সতীর্থ দিয়োগো জোটাকে (Diogo Jota) স্মরণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ (Cristiano Ronaldo) পর্তুগালের (Portugal) ফুটবলাররা। জোটার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বিশ্বকাপে গ্রুপ কে-তে আছে পর্তুগাল। প্রথম ম্যাচে রোনাল্ডোদের প্রতিপক্ষ কঙ্গো (DR Congo)। এই ম্যাচে পর্তুগালের ফুটবলাররা বিশেষ রিস্টব্যান্ড পরে খেলতে নামবেন। এই রিস্টব্যান্ড উপহার দিয়েছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো (Luis Montenegro)। এই বিশেষ রিস্টব্যান্ডে বর্তমান দলের সব খেলোয়াড়ের নাম খোদাই করা আছে। একইসঙ্গে জোটার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে। এই খবর জানিয়েছেন পর্তুগালের মিডফিল্ডার ভিটিনহা (Vitinha)। পর্তুগালের সব ফুটবলারই তাঁদের প্রয়াত সতীর্থকে স্মরণ করছেন। তাঁরা জোটার জন্যই এবারের বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিতে চান।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু জোটার

গত বছরের জুলাইয়ে স্পেনের (Spain) উত্তর-পশ্চিম অংশের জামোরা (Zamora) শহরের কাছে গাড়ি দুর্ঘনায় মৃত্যু হয় জোটার। গাড়িতে ছিলেন এই তারকা ফুটবলার ও তাঁর ভাই আন্দ্রে। তাঁরা দু'জনেই প্রাণ হারান। তাঁদের গাড়িতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার মাত্র ১০ দিন আগে বিয়ে করেন জোটা। তাঁদের তিন সন্তান আছে। তিনি স্ত্রী, সন্তানদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মাত্র ২৮ বছর বয়সে এই ফুটবলারের মৃত্যু সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের শোকাহত করে তোলে। পর্তুগালের জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলেন জোটা। তিনি ১৪ গোল করেন। দলের সবার কাছেই অত্যন্ত প্রিয় ছিলেন এই ফুটবলার। এই কারণেই মৃত্যুর এক বছর পরেও সতীর্থরা তাঁকে স্মরণ করছেন।

বিশ্বকাপে পর্তুগাল দলে জোটা!

পর্তুগালের ফুটবল সংস্থা আগেই জোটার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে। এই তারকা প্রয়াত হওয়ার পরেও তাঁকে এবারের বিশ্বকাপে পর্তুগাল দলে রাখা হয়েছিল। এবার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে বিশেষভাবে জোটাকে স্মরণ করা হবে। এভাবেই প্রয়াত ফুটবলারের স্মৃতি বাঁচিয়ে রাখতে চাইছে পর্তুগাল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৮
২৮ বছর বয়সে দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোটা।
২৮ বছর বয়সে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগালের ফুটবলার দিয়োগো জোটা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs PAK Women World Cup 2026: স্মৃতি-রিচা-দীপ্তি! ত্রিফলা নারীশক্তির দাপটে কুপোকাত পাকিস্তান, তিন তারকার পারফরম্যান্স একনজরে
Germany vs Curacao: বিশ্বকাপে আবির্ভাবে লড়াই করেও জার্মানির কাছে বিধ্বস্ত কিউরাসাও