East Bengal FC: মুম্বইকে হারিয়ে আইএসএল-এর শীর্ষে, চ্যম্পিয়নশিপের স্বপ্ন ইস্টবেঙ্গলের

Published : May 05, 2026, 10:00 PM IST
Nandhakumar Sekar

সংক্ষিপ্ত

East Bengal FC vs Mumbai City FC: মঙ্গলবার আইএসএল-এর (Indian Super League 2026) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচে জয় পেতেই হত। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড।

DID YOU KNOW ?
বিদায় নিচ্ছেন অস্কার
ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ ঘোষণা করেছেন, তিনি চলতি মাসের পরেই বিদায় নিচ্ছেন।

Indian Super League 2026: দিনের শুরু দেখে সবসময় বোঝা যায় না বাকি সময় কেমন যাবে। মেঘের আড়ালে যেমন অনেক সময় সূর্য লুকিয়ে থাকে, তেমনভাবেই পোড়খাওয়া কোচরা তাঁদের সেরা অস্ত্রও লুকিয়ে রেখে ঠিক সময়ে ব্যবহার করেন। মঙ্গলবার যেমন করলেন অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón)। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে (East Bengal FC vs Mumbai City FC) গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে নেই বিদেশি স্ট্রাইকার ইউসেফ এজ্জেজারি (Youssef Ezzejjari) এবং নির্বাসন কাটিয়ে আসা ব্রাজিলিয়ান (Brazilian) মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)! ম্যাচের অষ্টম মিনিটেই ব্র্যান্ডন ফার্নান্ডেজের (Brandon Fernandes) গোলে এগিয়ে যায় মুম্বই। সেই সময় হারের আশঙ্কা করছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে গেল। ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ল লাল-হলুদ ব্রিগেড।

নন্দকুমারের গোলে জয়

প্রথমার্ধের শেষদিকে অ্যান্টন সয়বার্গের (Anton Søjberg) পরিবর্তে ইউসেফ, দ্বিতীয়ার্ধের শুরুতেই মহম্মদ রশিদের (Mohammed Rashid) পরিবর্তে মিগুয়েল এবং ৫৬ মিনিটে এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) পরিবর্তে নন্দকুমার শেখরকে মাঠে নামান ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার। এই তিন পরিবর্তনই ম্যাচের রং বদলে দেয়। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ইউসেফ। এরপর ৭১ মিনিটে আসে ম্যাচের সেরা মুহূর্ত। লেফট উইংয়ে বল পেয়ে দৌড় শুরু করেন নন্দকুমার। তাঁর সামনে তখন মুম্বইয়ের তিনজন। বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের উঁচু শট নেন নন্দকুমার। বল জালে জড়িয়ে যায়। এই গোলেই জয় এল। দ্বিতীয়ার্ধে প্রায় ১০ মিনিট ইনজুরি টাইমের খেলা চলে। তাতেও ইস্টবেঙ্গলকে আটকাতে পারল না মুম্বই।

আইএসএল-এর শীর্ষে ইস্টবেঙ্গল

এই ম্যাচ জিতে ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। এই জায়গা থেকে আর পয়েন্ট নষ্ট না করলে প্রথমবার লেসলি ক্লডিয়াস সরণিতে আইএসএল ট্রফি আসবে। সেই স্বপ্নই দেখতে শুরু করে দিয়েছেন সদস্য-সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২১
১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল।
চলতি আইএসএল-এ এখনও পর্যন্ত ১০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ভারতে কীভাবে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল? এখনও ধোঁয়াশা
Team India: বিশ্ব টি২০র সিংহাসনটা আরও মজবুত করল টানা দুবার বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া