East Bengal FC: শাস্তি এড়াতে পারলেন না মিগুয়েল, আইএসএল-এ সমস্যায় ইস্টবেঙ্গল

Published : Apr 25, 2026, 07:23 PM IST
Miguel Figueira

সংক্ষিপ্ত

Miguel Figueira: আইএসএল-এ (Indian Super League 2026) বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে (East Bengal FC vs Bengaluru FC) ম্যাচে মাথায় গরম করে লাল কার্ড দেখেছিলেন। এবার নির্বাসিত হলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা। তিনি এই শাস্তি পাওয়ায় আইএসএল-এর শেষপর্বে সমস্যায় পড়ে গেল লাল-হলুদ ব্রিগেড।

DID YOU KNOW ?
ইস্টবেঙ্গলের জরিমানা
মিগুয়েলের ২ ম্যাচের নির্বাসনের পাশাপাশি ইস্টবেঙ্গলের ৪০ হাজার জরিমানা হয়েছে।

Indian Super League 2026: মাথা গরম করে নিজে তো বড় শাস্তি পেলেনই, সেই সঙ্গে দলকেও সমস্যায় ফেলে দিলেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) ব্রাজিলিয়ান (Brazilian) মিডফিল্ডার মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে (Bengaluru FC) ম্যাচে লাল কার্ড দেখেন এই তারকা। তিনি মাথা গরম করে বিপক্ষ দলের রিজার্ভ বেঞ্চের দিকে শট মেরে বল পাঠিয়ে দেন। এই আচরণের জন্য তাঁকে দুই ম্যাচে নির্বাসিত করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফলে ওড়িশা এফসি (Odisha FC) ও মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না মিগুয়েল। ফলে সমস্যায় পড়ে গেলেন লাল-হলুদ ব্রিগেডের প্রধান কোচ অস্কার ব্রুঁজো (Óscar Bruzón)। মিগুয়েলকে নির্বাসিত করার পাশাপাশি ইস্টবেঙ্গলকে ৪০ হাজার টাকা জরিমানাও করেছে এআইএফএফ। ফলে লাল-হলুদের বিড়ম্বনা বাড়ল।

ঠিক কী করেছিলেন মিগুয়েল?

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচে আশিক কুরুনিয়ানের (Ashique Kuruniyan) কাছ থেকে বল কাড়ার সময় মিগুয়েল তাঁকে মারাত্মক ফাউল করেন বলে মনে হয়েছিল রেফারির। এই কারণে তিনি এই ব্রাজিলিয়ানকে লাল কার্ড দেখান। লাল-হলুদ শিবিরের অভিযোগ, এরপর বেঙ্গালুরু এফসি-র রিজার্ভ বেঞ্চ থেকে কটূক্তি করা হয়। এই কারণেই মাথা গরম করে বলে শট নেন মিগুয়েল। কিন্তু ইস্টবেঙ্গলের যুক্তি শোনেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এরপর ৫ মে অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। চলতি আইএসএল-এ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এই দুই ম্যাচেই জয় পেতে হবে। কিন্তু এই দুই ম্যাচেই দলে থাকছেন না মিগুয়েল। ফলে লাল-হলুদের মাঝমাঠের শক্তি কমে গেল।

লিগ টেবলে ৫ নম্বরে ইস্টবেঙ্গল

চলতি আইএসএল-এ আট ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন হতে গেলে বাকি ম্যাচগুলিতে জয় পেতেই হবে। আর পয়েন্ট নষ্ট করলে চলবে না। এই পরিস্থিতিতে চাপে ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
চলতি আইএসএল-এ লিগ টেবলে ৫ নম্বরে ইস্টবেঙ্গল।
৮ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ লিগ টেবলে ৫ নম্বরে ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Harbhajan Singh: হরভজন সিংয়ের বাড়ির পাঁচিলে লেখা হল 'গদ্দার', এমন কী করলেন প্রাক্তন লেগ স্পিনার?
DC vs PBKS: স্বপ্নের ব্যাটিং, দিল্লি ক্যাপিটালসের হয়ে দ্রুততম শতরান রাহুলের