East Bengal FC: অ্যাওয়ে ম্যাচে ইন্টার কাশীকে ৫ গোল, আইএসএল-এর শীর্ষে ইস্টবেঙ্গল

Published : Oct 23, 2026, 07:45 PM ISTUpdated : Oct 23, 2026, 07:52 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

East Bengal FC vs Inter Kashi: চলতি আইএসএল-এর (Indian Super League 2026-27) শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। আইএসএল-এ যোগ দেওয়ার পর প্রথমবার শুরুতেই টানা দুই অ্যাওয়ে ম্যাচে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ইন্টার কাশীকে পাঁচ গোল দিল ইস্টবেঙ্গল।

DID YOU KNOW ?
জোড়া গোল লোবার
শুক্রবার আইএসএল-এর ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন আকে লোবা।

Indian Super League 2026-27: প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সকে (Churchill Brothers) ৪-০ উড়িয়ে দেওয়ার পর শুক্রবার ইন্টার কাশীর বিরুদ্ধে (East Bengal FC vs Inter Kashi) ৫-১ জয়। চলতি আইএসএল-এ পরপর দুই অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। দুই অ্যাওয়ে ম্যাচেই লাল-হলুদ ব্রিগেডের ঝকঝকে পারফরম্যান্স দেখা গেল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলাররাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। রক্ষণ নিয়ে সমস্যা থাকলেও, আক্রমণের বৈচিত্র্য ও ভেদশক্তির কারণে গোল পেয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। এই কারণেই পরপর দুই অ্যাওয়ে ম্যাচে জয় এল।

জোড়া গোল আকে লোবার

শুক্রবারই প্রথমবার ইস্টবেঙ্গলের প্রথম একাদশে জায়গা পান আইভরিয়ান (Ivorian) ফরোয়ার্ড আকে লোবা (Aké Arnaud Loba)। তিনি জোড়া গোল করলেন। স্প্যানিশ (Spanish) উইঙ্গার ড্যানি র‍্যামিরেজ (Dani Ramírez), পোলিশ (Polish) ফরোয়ার্ড লুকাস জভোলিনস্কি (Łukasz Zwoliński), বিষ্ণু পি ভি-ও (Vishnu PV) গোল পেলেন। এদিন শুরু থেকেই লাল-হলুদ ব্রিগেডের দাপট দেখা যাচ্ছিল। আট মিনিটে প্রথম গোল আসে। মহম্মদ বাসিম রশিদ (Mohamad Basim Rashid) ও লোবা এক অসাধারণ মুভমেন্ট গড়ে তোলেন। তারপর বল পেয়ে বক্সে ঢুকে পড়ে বিপক্ষের গোলকিপারের মাথার উপর দিয়ে ডান পায়ের আলতো চিপে জালে বল জড়িয়ে দেন র‍্যামিরেজ। ১৬ মিনিটে প্রতি-আক্রমণে বল নিয়ে ইন্টার কাশীর রক্ষণে পৌঁছে যান লোবা। এরপর তিনি বিষ্ণুকে বল বাড়ান। গোল করতে ভুল করেননি বিষ্ণু। ২২ মিনিটে পেনাল্টি থেকে দলের তৃতীয় ও নিজের প্রথম গোল করেন লোবা। ২৮ মিনিটে ইন্টার কাশীর হয়ে ব্যবধান কমান লালডিনলিয়ানা (Laldinliana)। ৩৫ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। রাইট উইংয়ে র‍্যামিরেজের কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস ভাসান বিপীন সিং (Bipin Singh)। অসাধারণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন লোবা। প্রথমার্ধের শেষে ৪-১ এগিয়েছিল ইস্টবেঙ্গল। ৮১ মিনিটে দ্রুত প্রতি-আক্রমণ থেকে পঞ্চম গোল আসে। ক্রিস ইকনমিডিসের (Chris Ikonomidis) কাছ থেকে বল পেয়ে গোল করেন জভোলিনস্কি।

রক্ষণ নিয়ে সমস্যা

চলতি আইএসএল-এ প্রথম দুই ম্যাচে ইস্টবেঙ্গল নয় গোল করলেও, রক্ষণ নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। বিশেষ করে লালচুংনুঙ্গা (Lalchungninga) ও জয় গুপ্তার (Jay Gupta) পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচের ১৮ মিনিটে বক্সের মধ্যে অকারণে দীর্ঘক্ষণ পায়ে বল রাখেন লালচুংনুঙ্গা। তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে রোজেনবার্গকে (Rosenberg) দেন আয়ূষ চিকারা (Ayush Chikara)। রোজেনবার্গের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর বল বিপদমুক্ত করেন হার্দিক ভাট (Hardik Bhat)। ইন্টার কাশীর গোলের সময়ও লাল-হলুদ রক্ষণের সমস্যা প্রকট হয়ে যায়। টানা সাফল্য পেতে হলে রক্ষণ মজবুত করতে হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯
প্রথম ২ ম্যাচে ৯ গোল করে আইএসএল-এর শীর্ষে ইস্টবেঙ্গল।
চলতি আইএসএল-এ প্রথম ২ অ্যাওয়ে ম্যাচে ৯ গোল করে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে ইস্টবেঙ্গল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Para Games 2026: ৩০ সোনা-সহ ১১৪ পদক, এশিয়ান প্যারা গেমসে সেরা সাফল্য ভারতের
Asian Para Games 2026: সন্দীপ-হ্যানির রেকর্ড, এশিয়ান প্যারা গেমসে ভারতের পদক পেরিয়ে গেল ১০০