East Bengal FC Transfer News: আইএসএল (Indian Super League 2026) চ্যাম্পিয়ন হওয়ার পর এবার নতুন মরসুমেও শক্তিশালী দল গঠন করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। গত মরসুমের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ বিদেশি ফুটবলারকেই ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের বদলে নতুন ফুটবলারদের দলে নেওয়া হচ্ছে।

DID YOU
KNOW
?
২৫ জুলাই কলকাতা ডার্বি
২৫ জুলাই ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে কলকাতা ডার্বি হতে চলেছে। এই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল।

East Bengal FC: গত আইএসএল-এ (Indian Super League 2026) সর্বাধিক গোলদাতা ইউসেফ এজ্জেজারিকে (Youssef Ezzejjari) ছেড়ে দেওয়ার পর এবার পরিবর্ত স্ট্রাইকার বেছে নিল ইস্টবেঙ্গল। দীর্ঘদিন পর লাল-হলুদ জার্সি পরে খেলবেন এক নাইজেরিয়ান (Nigerian) স্ট্রাইকার। পাঞ্জাব এফসি (Punjab FC) থেকে এনসুঙ্গুসি এফিয়ং জুনিয়রকে (Nsungusi Effiong Junior) ইস্টবেঙ্গলে নেওয়া হল। গত মরসুমের আইএসএল-এ ১২ ম্যাচ খেলে সাত গোল করেন এই স্ট্রাইকার। পাশাপাশি তিনি সতীর্থদের দিয়ে তিন গোল করান। এবার বিষ্ণু পিভি (Vishnu PV), বিপীন সিং (Bipin Singh Thounaojam), এডমুন্ড লালরিন্ডিকাদের (Edmund Lalrindika) কাছ থেকে অনেক বল পাবেন এনসুঙ্গুসি। ফলে তিনি অনেক গোল করবেন বলে আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা।

লেসলি ক্লডিয়াস সরণিতে দীর্ঘদেহী স্ট্রাইকার

কলকাতা ফুটবল তথা ভারতীয় ফুটবলে গত কয়েক দশকে আফ্রিকার (Africa) অনেক ফুটবলার সফল হয়েছেন। তাঁদের মধ্যে স্ট্রাইকার, মিডফিল্ডার, ডিফেন্ডাররা আছেন। ইস্টবেঙ্গলের হয়ে খেলেও অনেক আফ্রিকান ফুটবলার তারকা হয়ে উঠেছেন। চিমা ওকেরি, মাইক ওকোরোর মতো নাইজেরিয়ান স্ট্রাইকাররা লাল-হলুদ জার্সি পরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তবে গত কয়েক বছরে ইস্টবেঙ্গলে কোনও আফ্রিকান স্ট্রাইকারকে দেখা যায়নি। এবার এনসুঙ্গুসির মতো একজন দীর্ঘদেহী নাইজেরিয়ান স্ট্রাইকার লাল-হলুদ জার্সি পরতে চলেছেন। এই স্ট্রাইকারের উচ্চতা ছ'ফুট পাঁচ ইঞ্চি। উচ্চতা তাঁর বড় সম্পদ। নাইজেরিয়ানরা সাধারণত শারীরিকভাবে শক্তপোক্ত হন। এনসুঙ্গুসিও শারীরিকভাবে শক্তিশালী। ফলে তাঁর উপর ভরসা রাখছে লাল-হলুদ শিবির।

এনসুঙ্গুসির উপর ভরসা রাখছেন হাবাস

এবার ইস্টবেঙ্গলের প্রধান কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস (Antonio López Habas)। তাঁর পরামর্শেই নতুন বিদেশি ফুটবলারদের দলে নেওয়া হচ্ছে। এনসুঙ্গুসির উপর ভরসা রাখছেন হাবাস। আগামী সপ্তাহে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। উদ্বোধনী ম্যাচই কলকাতা ডার্বি (Kolkata Derby)। তার আগে হাবাস ও তাঁর দলের বিদেশি ফুটবলাররা কলকাতায় এসে পৌঁছবেন কি না, সে বিষয়ে গড়ের মাঠে আলোচনা চলছে। তবে হাবাস কয়েকদিনের মধ্যেই কলকাতায় চলে আসতে পারেন বলে শোনা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।