England Football Team: অনুমতি দিল ফিফা, মেক্সিকো ম্যাচের আগে ভায়াগ্রা ব্যবহার ইংল্যান্ডের!

Published : Jul 04, 2026, 09:13 PM ISTUpdated : Jul 04, 2026, 09:23 PM IST
England football team

সংক্ষিপ্ত

England vs Mexico: চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচের আগে উত্তেজনা বাড়ছে। নিউ মেক্সিকো স্টেডিয়ামে (Mexico City Stadium) এই ম্যাচের আগে নজিরবিহীন ঘটনা দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
নিষিদ্ধ নয় ভায়াগ্রা
ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বিভিন্ন ওষুধ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলেও, ভায়াগ্রা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেনি।

FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে ইংল্যান্ড (England vs Mexico) দলের অস্ত্র ভায়াগ্রা (Viagra)। যৌনতা সংক্রান্ত এই বিশেষ ওষুধ ব্যবহারের অনুমতি দিয়েছে ফিফা। কারণ, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (World Anti-Doping Agency) যে সব ওষুধগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, সেই তালিকায় নেই ভায়াগ্রা। এই ওষুধ ব্যবহার করেন অ্যাথলিটরা। বিশেষ করে যখন সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় খেলা থাকে, তখন ক্রীড়াবিদদের সাহায্য করে ভায়াগ্রা। ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ হতে চলেছে মেক্সিকো সিটি স্টেডিয়ামে (Mexico City Stadium)। এই স্টেডিয়ামের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২,২৪০ মিটার (৭,৩৫০ ফুট)। এই উচ্চতায় বাতাস পাতলা এবং অক্সিজেনের মাত্রা কম। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইংল্যান্ড দলকে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হল। ইংল্যান্ডের ফুটবলাররা এই বিশেষ ওষুধ ব্যবহার করবেন কি না, সে বিষয়ে অবশ্য নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ফিফা অনুমতি দেওয়ায় হ্যারি কেনরা (Harry Kane) চাইলে ভায়াগ্রা ব্যবহার করতেই পারেন।

ভায়াগ্রার কাজ কী?

উচ্চ রক্তচাপজনিত সমস্যা মেটানোর জন্য শুরু হয় ভায়াগ্রা ব্যবহার। এই বিশেষ ওষুধ রক্তনালী চওড়া করে দেয়। বিশেষ করে ফুসফুসের রক্তনালী স্ফিত করে দেয় ভায়াগ্রা। ফলে যে অঞ্চলগুলিতে অক্সিজেনের মাত্রা কম, সেখানে ভালোভাবে রক্ত সঞ্চালনের জন্য ভায়াগ্রা ব্যবহার করা হয়। এই ওষুধ সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় খেলার জন্য ক্রীড়াবিদদের সাহায্য করে কি না, সে বিষয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

নিষিদ্ধ নয় ভায়াগ্রা

ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির মতে, ক্রীড়াবিদদের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে না ভায়াগ্রা। বিশেষ করে কম উচ্চতায় এই ওষুধের প্রভাব দেখা যায় না। এই কারণেই ভায়াগ্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮০০ মিটারের বেশি উচ্চতায় ভায়াগ্রা ব্যবহার করলে অ্যাথলিটদের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। কিন্তু মেক্সিকো সিটির উচ্চতা তার চেয়ে কম। এই কারণেই এখানে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি দেওয়া হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২৪০
২২৪০ মিটার উচ্চতায় মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ।
২২৪০ মিটার উচ্চতায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ হবে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড, কেমন ব্যাটিং করলেন বৈভব?
Mexico vs England: ঝড়ের ভয়ে এগিয়ে আসছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ? সময় বদল নিয়ে FIFA-র আলোচনা